
বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) উপ-মহাব্যবস্থাপক তরিকুল ইসলাম জানান, এটি একটি প্রাকৃতিক দুর্ঘটনা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পর্যবেক্ষন করেছি। বিষয়টি উর্ধ্বতনদের জানানো হয়েছে। বর্তমানে (২৪ ঘন্টা) সার্বক্ষনিক নজরদারির জন্য সিকিউরিটি গার্ড নিযুক্ত করা হয়েছে। কুয়াকাটা পর্যটন পুলিশকে এ কাজে সম্পৃক্ত করা হয়েছে। আবহাওয়া অনুক’লে থাকলে শুক্রবার অথবা শনিবার সংস্কার কাজ শুরু করা হবে।
উল্লেখ্য ৯ আগস্ট আলীপুরের এক জমির মালিক স্কাবেটর দিয়ে বালু তুলতে গিয়ে সাবমেরিন ক্যাবলের (এসইএ-এমই-ডব্লিউ-৫) পাওয়ার সাপ্লাই অপটিক্যাল ফাইবার ক্ষতিগ্রস্থ করে। এতে সারা দেশের গ্রাহকরা ইন্টারনেট ব্যবহারে ধীর গতির সমস্যায় পড়েন।
স্থানীয়রা জানান, কোন সাংকেতিক নির্দেশনা চিহ্ন ছাড়া মাটির সামান্য নিচ দিয়ে কুয়াকাটা সৈকত থেকে গোড়া আমখোলা পাড়ায় ল্যান্ডিং স্টেশন পর্যন্ত সংযোগ ক্যাবল টানার ফলে এমন দুর্ঘটনা ঘটছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



