Advertisement
জুমবাংলা ডেস্ক: কেশবপুর থানা পুলিশের সহায়তায় অন্য মোবাইল নম্বরে চলে যাওয়া ৩০ হাজার টাকা ফেরত পেলেন কৃষক আব্দুল মান্নান। উপজেলার বেলকাটি গ্রামের কৃষক আব্দুল মান্নান গত ৮ আগস্ট গরু কেনার জন্য নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানোর সময় অন্য নম্বরে চলে যায়। বিষয়টি উল্লেখ করে তিনি কেশবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। গত শুক্রবার রাতে টাকা ফেরত পেয়ে আনন্দে আত্মহারা হন ওই কৃষক।

পুলিশ জানায়, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের মৃত পরশ মোড়লের ছেলে কৃষক আব্দুল মান্নান গত ৮ আগস্ট গরু কেনার জন্য ৩০ হাজার টাকা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে পাঠালে অপরিচিত ব্যক্তির মোবাইলে চলে যায়। ওই অপরিচিত ব্যক্তি মোবাইল বন্ধ করে রাখলে তিনি সেদিনই থানায় সাধারণ ডায়েরি করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার এক ব্যক্তির নগদ অ্যাকাউন্টে ওই টাকা গিয়েছে। রূপগঞ্জ থানা পুলিশের সহায়তায় টাকাগুলো উদ্ধার করা হয়। শুক্রবার রাতে কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় ও সহকারী উপ-পরিদর্শক সুমারেশ কুমার সাহা কৃষক আব্দুল মান্নানের হাতে উদ্ধার করা টাকা তুলে দেন।

কৃষক আব্দুল মান্নান বলেন, গরু কেনার জন্য নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো হলে অন্য নম্বরে চলে যায়। কেশবপুর থানা পুলিশ ওই টাকা উদ্ধার করে শুক্রবার রাতে আমার হাতে তুলে দেন। টাকা ফেরত পেয়ে চিন্তামুক্ত হই।

এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক তাপস কুমার রায় বলেন, আব্দুল মান্নানের করা সাধারণ ডায়েরির পরিপেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় টাকাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। টাকাগুলো তার হাতে তুলে দিতে পেরে আমাদেরও ভালো লাগছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.