Advertisement
জুমবাংলা ডেস্ক : মজুদ দুইবস্তা চাল আছে, বিতরণের জন্য আর কোন চাল নেই। এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশালে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধন কর্মসূচী’র আওতায় ডিলার আব্দুল খালেকের দোকানে অভিযান চালিয়ে গোপনে রাখা ১৬ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। ডিলার আব্দুল খালেক বইলর ইউনিয়ন শাখার কৃষক লীগের আহব্বায়ক।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রে মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার বইলর ইউনিয়নে ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধন কর্মসূচী’র ডিলারের দোকানে স্টকে দুই বস্তা চাল আছে বিতরণের জন্য আর কোন চাল নেই চাল নিতে আসা হতদরিদ্রদের এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এ সময় ডিলার আব্দুল খালেকের গোডাউন থেকে চুরি করে গোপন রাখা ৩০ কেজি চালের ১৬টি বস্তা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে খাদ্য বিভাগ সংশ্লিষ্ট ডিলার আবু খালেকের গোডাউন থেকে ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হতদরিদ্রদের জন্য খাদ্য বান্ধন কর্মসূচী’র সার্বিক বিষয় নিয়মিত মনিটরিং করার জন্য উপজেলা খাদ্য কর্মকর্তা উজ্জল কুমার দত্ত থাকার কথা থাকলেও নিয়মিত মনিটরিং না করায় এমন ঘটনার ঘটানোর সুযোগ ডিলাররা পেয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। পাশাপাশি সরকারী নির্দেশনা অনুযায়ী কর্মকর্তাদের নিয়মিত অফিসে থাকার কথা থাকলেও সরকারী ছুটির পর থেকে উপজেলা খাদ্য কর্মকর্তাকে অফিসে দেখা যায়নি। কর্মস্থলে অনুপস্থিত থাকায় অভিযানেও থাকনেনি তিনি। এসময় ওসিএলএসডি (ধানীখোলা) মোখলেছুর রহমান, ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিষ্টেট তরিকুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে ১৬ বস্তা চাল আটক করেছি। তবে ডিলার আবু খালেককে এসময় ঘটনাস্থলে পাওয়া যায়নি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.