নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কৃষি জমিতে বালু ও মাটি ফেলে ভরাট করার দায়ে ৩ জনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬টি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে।

কৃষি জমি বালি ও মাটি দিয়ে ভরাট, ৩ জনের কারাদণ্ড

Advertisement

শুক্রবার (১৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু।

এরআগে উপজেলার নাগরী ইউনিয়নের গলান এলাকায় বৃহস্পতিবার (১৬ মে) দিবাগত গভীর রাতে ইউএনও’র নেতৃত্বে চলা অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পারাবর্তা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে রমজান মিয়া (৩৫), নওগাঁর অর্জনপুর এলাকার আমজাদ হোসেনের ছেলে সেলিম রেজা (৩০) ও পটুয়াখালীর চানপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে রাশেদুজ্জামান (৫৫)।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও এসএম ইমাম রাজী টুলু বলেন, ২০১৯ সালের ২৭ জানুয়ারি উচ্চ আদালত কালীগঞ্জের বিভিন্ন এলাকায় খাল-বিল, নদী-পুকুর, কৃষি জমি-জলাশয় ভরাট এবং অবৈধ দখলের উপর স্থিতাবস্থা জারি করে। আদালতের ওই নির্দেশ অমান্য করেই বিভিন্ন হাউজিং কোম্পানি কালীগঞ্জের বিভিন্ন এলাকায় কৃষি জমি ও জলাশয় ভরাট কার্যক্রম পরিচালনা করে আসছিল।

তিনি আরও বলেন, খবর পেয়ে গলান এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাটি ও বালু ফেলে কৃষি জমি ভরাট করার দায়ে একটি হাউজিং কোম্পানির তিন জনকে আটক করা হয়। ভরাট কাজে ব্যবহৃত ৬টি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মধুসূদন পান্ডে, বেঞ্চ সহকারী মো. হুমায়ুন শিকদার, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

গাজীপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google