Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কেরালায় বিমান দুর্ঘটনার সম্ভাব্য তিন কারণ
আন্তর্জাতিক

কেরালায় বিমান দুর্ঘটনার সম্ভাব্য তিন কারণ

By Shamim RezaAugust 8, 20202 Mins Read

কেরালায় বিমান দুর্ঘটনার সম্ভাব্য তিন কারণ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ গেলো দুই পাইলটসহ অন্তত ১৮ জনের। কেরালার কোঝিকোড় বিমানবন্দরে বৃষ্টির মধ্যে রানওয়েতে অবতরণের সময় চাকা পিছলে ৩৫ মিটার দূরে খাদের নিচে পড়ে দুই টুকরো হয়ে যায় বোয়িং ৭৩৭। এরই মধ্যে বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে ঘটলো এই দুর্ঘটনা, সেই উত্তর জানতে চলছে অনুসন্ধান। এখন পর্যন্ত সম্ভাব্য তিনটি কারণ উঠে এসেছে।

প্রথমত, বিমান উড়ানের জন্য হয়তো পাইলটদের ফিটনেসে ঘাটতি ছিল। সাধারণত যে কোনও বিমান উড়ানের আগে প্রতি বছর দুইবার করে ফিটনেস পরীক্ষা দিতে হয় পাইলটদের। এতে বিমান উড়ানের জন্য কতটা তারা ফিট, তার পরীক্ষা ও মূল্যায়ন করা হয়। কিন্তু করোনা ভাইরাস কারণে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সেই পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট কতটা ফিট ছিলেন তা নিয়ে সন্দেহ থেকে যায়।

দ্বিতীয়ত, পাইলটদের মনে অশান্তি তৈরি করেছিল বেতন হ্রাসের ঘোষণা। তাই পাইলটরা অত্যন্ত মানসিক চাপে ছিলেন বলে আরেকটি সম্ভাব্য কারণ উঠে এসেছে। সম্প্রতি এয়ার ইন্ডিয়া তাদের সংস্থার পাইলটদের ৬০ শতাংশ বেতন হ্রাসের ঘোষণা করেছিল। পয়লা এপ্রিল থেকেই এই নিয়ম বলবৎ করা হবে বলে জানানো হয়েছিল। বৃহস্পতিবার (৭ আগস্ট) এই ঘোষণা করা হয়। ফলে পাইলটদের মানসিক চাপে থাকা অস্বাভাবিক নয়।

তৃতীয়ত, দুর্ঘটনাস্থল কোঝিকোড় বিমানবন্দরটি ‘টেবিল টপ রানওয়ে’ নামেও পরিচিত। এই রানওয়ে বিপজ্জনক এবং এখানে বড় কোনও বিমান অবতরণ করতে পারে না। এই রানওয়ের লাইট নিয়েও সমস্যা আছে। সাধারণত রানওয়ের মাঝে আলো থাকে, যাকে বলা হয় সেন্টার লাইট। এর ফলে রানওয়ের অবতরণের অংশটি সম্পূর্ণভাবে দেখতে পান পাইলটরা। কিন্তু এই বিমানবন্দরে সেরকম কোনও আলো নেই, এই পরিস্থিতিকে বলা হয় ব্ল্যাক হোল অ্যাপ্রোচ। দুর্ঘটনার দিন একটানা বৃষ্টি ও ব্ল্যাকহোল অ্যাপ্রোচ সমস্যার কারণে পাইলটরা ঠিকভাবে রানওয়েটা দেখতে পাননি বলে মনে করা হচ্ছে। সূত্র: ডিএনএ ইন্ডিয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa