বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা। অভিনয়ের উজ্জ্বল ক্যারিয়ার তার। আছে কালজয়ী সিনেমায় কাজের অভিজ্ঞতাও। স্বীকৃতি হিসেবে পুরস্কারও আছে অগণিত। সেই রেখাকে নিয়ে এবার চমকপ্রদ তথ্য দিলেন তারই একসমেয়র সহশিল্পী অভিনেতা শেখর সুমন। খবর: নিউজ১৮

অভিনয়ে উজ্জ্বল রেখার ব্যক্তি জীবন নিয়েও আলোচনা ছিল তুঙ্গে। জীবনে বিয়ে না করা এই কিংবদন্তির সঙ্গে প্রেমের সম্পর্কে নাম জড়ায় বলিউডের বাঘা বাঘা সব অভিনেতাদের। যাদের মধ্যে আছেন অমিতাভ বচ্চন, মুকেশ আগরওয়াল, বিনোদ মেহরা জিতেন্দ্রর মতো কিংবদন্তির নাম। তবে রেখা হৃদয় থেকে ভালোবাসতেন এক অভিনেত্রীকে। যার নাম অভিনেত্রী মুমতাজ।
শেখর সুমনের ভাষ্য অনুযায়ী, বিষয়টি খুব কম মানুষই জানেন। তিনি বলেন, ‘রেখা মুমতাজকে এতটাই অনুসরণ করেন যে প্রয়োজনে তার অনুকরণও নিখুঁতভাবে করতে পারেন তিনি। এমনকি রেখার চলাফেরা ও অভিব্যক্তিতেও মুমতাজের ছাপ পাওয়া যায়। সুমন বলেন, ‘সে মুমতাজের প্রতি ভীষণভাবে মুগ্ধ, এবং তাকে খুব ভালোভাবে অনুকরণ করে—আমি নিজেই তাকে দিয়ে সেটা করিয়েছি।’
১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র উৎসব-এ একসঙ্গে অভিনয় করেছিলেন শেখর সুমন ও রেখা। গিরিশ কারনাড পরিচালিত এই চলচ্চিত্রটি প্রাচীন সংস্কৃত নাটক মৃচ্ছকটিকা অবলম্বনে নির্মিত। এতে বসন্তসেনা চরিত্রে অভিনয় করেন রেখা এবং চারুদত্ত চরিত্রে ছিলেন শেখর সুমন। কাহিনি আবর্তিত হয়েছে উজ্জয়িনীর এক গণিকা ও এক দরিদ্র ব্রাহ্মণের আকস্মিক সম্পর্ককে কেন্দ্র করে। সিনেমাটি প্রযোজনা করেন শশী কাপুর। এতে আরও অভিনয় করেছেন শঙ্কর নাগ, আমজাদ খান, অনুপম খের, নীনা গুপ্তা, কুলভূষণ খারবান্দা, আন্নু কাপুর, সঞ্জনা কাপুরসহ আরও অনেকে।
একই সাক্ষাৎকারে শেখর সুমন হিন্দি চলচ্চিত্র শিল্পে ভাষা ও উচ্চারণের গুরুত্ব নিয়েও কথা বলেন। তার মতে, বর্তমান সময়ের অনেক অভিনেতাই সাধারণ শব্দের সঠিক উচ্চারণে ভুল করেন, যা অভিনয়ের গুণমানকে প্রভাবিত করে। তিনি বলেন, ‘অতীতে দিলীপ কুমার ও অমিতাভ বচ্চনের মতো তারকারা ভাষার ওপর অসাধারণ দক্ষতার জন্য পরিচিত ছিলেন।
আরও পড়ুনঃ
এরপর শেখর সুমন আন্তর্জাতিক অঙ্গনের অভিনেতাদের উদাহরণ টেনে বলেন, রবার্ট ডি নিরো, আল পাচিনো কিংবা অ্যান্থনি হপকিন্স—তারা সবাই ভাষা, বাচনভঙ্গি ও অভিনয়ের সমন্বয়ের জন্য সুপরিচিত। তার মতে, অভিনয়, সংলাপ উচ্চারণ এবং আচরণ—এই তিনটি বিষয় একসঙ্গেই একজন পূর্ণাঙ্গ শিল্পীকে গড়ে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


