Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কোনো মালিক নেই ব্যাংকে পড়ে থাকা ৪৮ হাজার কোটি রুপির!
আন্তর্জাতিক

কোনো মালিক নেই ব্যাংকে পড়ে থাকা ৪৮ হাজার কোটি রুপির!

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 29, 2022Updated:July 29, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিভিন্ন ব্যাংকে পড়ে আছে ৪৮ হাজার কোটিরও বেশি রুপি, যার কোনও দাবিদার নেই!

দেশটির ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, যদি কোনও গ্রাহক ১০ বছর নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন না করেন, তা হলে সেই অ্যাকাউন্টে জমা টাকাকে বেওয়ারিশ ঘোষণা করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

কোনো মালিক নেই ব্যাংকে পড়ে থাকা ৪৮ হাজার কোটি রুপির!

Advertisement

যে সব ব্যাংক অ্যাকাউন্টে কোনও রকম লেনদেন হয় না, সেই অ্যাকাউন্ট ‘ডরম্যান্ট’ বা নিষ্ক্রিয় হয়ে যায়।

সেভিংস অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের বেওয়ারিশ টাকা রিজার্ভ ব্যাংকের ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারেনেস ফান্ড (ডিইএএফ বা ডেফ)-এ জমা পড়ে।

আরবিআইয়ের এক কর্মকর্তা বলেন, যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি বেওয়ারিশ টাকা জমা পড়েছে সেগুলি হলড়- তামিলনাড়ু, পঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, কর্নাটক, বিহার, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ।

আরবিআই জানিয়েছে, ব্যাকের মাধ্যমে গ্রাহকদের মধ্যে সচেতনতা অভিযান চালানো হয়েছে। কিন্তু তার পরেও বেওয়ারিশ টাকার পরিমাণ বেড়েই চলেছে।

এমন অনেক গ্রাহক আছেন যারা অ্যাকাউন্ট খোলার পরেও দীর্ঘ সময় ধরে সেই অ্যাকাউন্টে লেনদেন করেন না। এমনকি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কোনও আগ্রহও দেখান না, সচেতনতা প্রচার চালানো সত্ত্বেও এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা বেড়েই চলেছে বলে জানিয়েছে আরবিআই।

কেন বাড়ছে বেওয়ারিশ টাকার পরিমাণ? আরবিআই জানিয়েছে, এর অনেকগুলি কারণ রয়েছে। যেমন, কোনও অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হওয়া, পরিবারের লোকেদের ওই ব্যক্তির অ্যাকাউন্ট সম্পর্কে অবহিত না হওয়া, ভুল ঠিকানা বা অ্যাকাউন্টে কোনও নমিনি থাকা ইত্যাদি।

সিগারেটের বাংলা অর্থ কী? অনেকেই বলতে পারেন না

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

June 28, 2026
Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

June 28, 2026
ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

June 28, 2026

Latest News

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

আশুরা

আশুরার তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যাচেষ্টা

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa