Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কোন সাহায্য ছাড়া এক ডুবে পানির নিচে ৫২ মিনিট থাকতে পারে বিস্ময় যুবক নাঈম!
বিভাগীয় সংবাদ

কোন সাহায্য ছাড়া এক ডুবে পানির নিচে ৫২ মিনিট থাকতে পারে বিস্ময় যুবক নাঈম!

By Sibbir OsmanAugust 21, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিস্ময় যুবক হিসেবে ইতিমধ্যে পরিচিতি পেয়েছে। কোনো কিছুর সাহায্য ছাড়া এক ডুব দিয়ে পানির নিচে প্রায় ১ ঘণ্টা থাকতে পারে এই যুবক! এ ছাড়া একনাগাড়ে ১৬ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে সে। তাঁর নাম নাঈম ইসলাম হাওলাদার। বয়স মাত্র ১৯!

সম্প্রতি নাঈমের পুকুরে ডুব দিয়ে ৫০ মিনিট থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তাকে নিয়ে শুরু হয় চাঞ্চল্য।

দীর্ঘ সময় পানির নিচে ডুব দিয়ে থাকা, একাধারে দীর্ঘপথ দৌড়ানো ছাড়াও নাঈম আয়ত্ত করেছে নানা শারীরিক কসরত। একনাগাড়ে ১৬ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে নাঈম। এ ছাড়া বাদুড়ের মতো করে উল্টো হয়ে শুধু পায়ের পাতা দিয়ে নিজেকে গাছের কাণ্ডের সঙ্গেও আটকে রাখতে পারে সে। এমনকি তিন তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়েও অক্ষত আছে এ যুবক!
ডুব

Advertisement

নাঈমের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী গ্রামে। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করা নাঈম পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী বাজারে তাঁর বাবা রফিকুল ইসলাম হাওলাদারের রাইস ও মসলার মিলের দেখাশোনা করে। ছোটবেলা থেকেই দীর্ঘ সময় শ্বাস ধরে রাখার শখ ছিল নাঈমের। এ জন্য মাঝেমধ্যে সে পানিতে ডুব দিয়ে অনেক সময় ধরে অবস্থানও করত। একদিন বন্ধুদের সামনে পানিতে ডুব দিয়ে প্রায় ৫০ মিনিট ছিল পানির নিচে। তাঁর এ ডুবে থাকার ঘটনা বন্ধুরা ভিডিও করে ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই থেকে আলোড়ন শুরু।

সম্প্রতি স্থানীয়রা পত্তাশী বাজার মসজিদ সংলগ্ন পুকুরে নাঈমের পানির নিচে ডুবে থাকার বিস্ময়কর দৃশ্য এলাকাবাসীকে দেখানোর আয়োজন করে। সেদিন এই দৃশ্য দেখতে পুকুরপাড়ে ভিড় জমায় স্থানীয় জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীসহ শত শত মানুষ। সেদিন নাঈম পানির নিচে এক ডুব দিয়ে ছিল ৫২ মিনিট। পানিতে ডুব দেওয়ার আগ পুকুরে চারটি বাঁশের টুকরো আটকে নিতে দেখা গেছে তাকে।

তবে নাঈমের এসব কার্যকলাপে চিন্তিত তাঁর পরিবার। তাদের আশঙ্কা, এসব করতে গিয়ে দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়।

পিঁপড়ার ডিম বিক্রি করে ১৬ বছর ধরে সংসার চালাচ্ছেন সিদ্দিক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026
রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

June 24, 2026

Latest News

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa