
৬০ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা প্রায় ৩০ বছর ধরে আমেরিকার পুলিশ বিভাগে চাকরি করছেন। পেটারসন শহরের পুলিশ প্রধান পদে তার শপথানুষ্ঠানে অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজার্সির পেটারসন শহরের মেয়র জানান, আমেরিকার ইতিহাসে এই প্রথম তুর্কি বংশোদ্ভূত কোনো ব্যক্তি এই পদে নিয়োগ পেলেন।
ইব্রাহিম বেকুরা ছোটবেলায় পরিবারের সঙ্গে পেটারসন শহরে বসবাস শুরু করেন। সেখান থেকেই পড়াশোনা শেষে চাকরিতে যোগ দেন। এখন তিনি সেই শহরের প্রধান পুলিশ কর্তা।
এর আগেও বিভিন্ন সময় অনেক মার্কিন মুসলিম কর্মকর্তা কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। গত বছর পবিত্র কুরআনে হাত রেখে যুক্তরাষ্ট্রের ১১৬তম কংগ্রেসের নিম্নকক্ষের (প্রতিনিধি পরিষদ) সদস্য হিসেবে শপথ নেন রাশিদা তালিব ও ইলহান ওমর। তারা মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম নারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



