Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কোরিয়ানরা এখন বুক ফুলিয়ে বলে ‘উরি নারা’
আন্তর্জাতিক

কোরিয়ানরা এখন বুক ফুলিয়ে বলে ‘উরি নারা’

By Shamim RezaAugust 12, 20202 Mins Read

কোরিয়ানরা এখন বুক ফুলিয়ে বলে ‘উরি নারা’

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : আধুনিক, প্রগতিশীল দক্ষিণ কোরিয়া ১৯৫০ এর দশকে বিশ্বের সবচেয়ে গরীব, নিরীহ, জরাজীর্ণ, যুদ্ধবিধস্ত, অশিক্ষিত, নিরক্ষর মানুষের দেশ ছিলো। তৎকালীন কোরিয়াকে অনেকেই আফ্রিকার দেশ চাঁদ বা কংগোর সঙ্গে তুলনা করতেন। কিন্তু সেই দেশটিই আজ বর্তমান বিশ্বের বর্ণময় মিরাকল। মিরাকলের মূল জীয়নকাঠি উন্নত শিক্ষাব্যবস্থা। কয়েকবছর ধরে দেশটির শিক্ষাব্যবস্থা বিশ্বের সেরা শিক্ষাব্যবস্থা হিসেবে স্বীকৃতি পাচ্ছে।

গুগলে সার্চ দিলে দেখা যাবে, বিশ্বের এক হাজার র‍্যাংকিংয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কোরিয়ার ৩৫টি রয়েছে। ১৯৫৩ থেকে ২০২০ -এই ৬৭ বছরে কোরিয়ার পথচলা একেবারেই মিরাকলে মতো। কোরিয়া তাদের শিক্ষা ব্যবস্থাকে সাজিয়েছে প্রাণের বর্ণিল সাজে, জাতির বীজ রোপনের ধাপ হিসেবে। সকলেই জানে কোরিয়ার শিক্ষাব্যবস্থা বিশ্বখ্যাত ও গবেষণাপ্রসূত। বিশ্ব শিক্ষাব্যবস্থার র‌্যাংকিংয়ে দক্ষিণ কোরিয়ার অবস্থান তাই নিয়মিত।

সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি, কাইস্ট, কোরিয়া ইউনিভার্সিটি, ইয়নসে ইউনিভার্সিটি, হংগিক ইউনিভার্সিটি -এর মতো বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার আলো বিকিকিনি করছে গোটা কোরিয়া তথা বিশ্বজুড়ে। প্রকৌশল বিদ্যা আর গবেষণার মাধ্যমে নানা উদ্ভাবনে, উৎকর্ষে তারা প্রতিযোগিতা দিচ্ছে সমানতালে।

এই দেশের উচ্চশিক্ষার মান গবেষণার বহুমূখীতাই বিশ্বব্যাপী সমাদৃত, নন্দিত। তৃতীয় বিশ্ব থেকে উন্নত বিশ্বের ছাত্রছাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে কোরিয়ার উচ্চশিক্ষার ময়দানে। কোরিয়ান পরিবারগুলোও তাদের সন্তানকে উচ্চ শিক্ষাদানে সর্বোচ্চ বিনিয়োগ করে, সন্তান গঠন করার জন্য সর্বস্ব উজাড় করে দেয়। কোরিয়ান আমজনতার শিক্ষা শিক্ষণের উপরও রয়েছে অসীম-অপার আগ্রহ। শিক্ষা যেন তাদের রক্তের সাথে মিশ্রিত।

সত্যিকার অর্থে কোরিয়ানদের মধ্যে শিক্ষার এই প্রবল আগ্রহই সময়ের অংকনে অঙ্কিত করেছে। বিশ্বের উদারমনা প্রগতিশীল শিক্ষাব্যবস্থার সাথে মিল রেখে কোরিয়া তার ফোকাস নির্ধারণ করে এই পর্যায়ে এসেছে। মোট জনশক্তির শেখার আগ্রহ, রাষ্ট্রের নীতি নির্ধারকদের যুগোপযোগী শিক্ষানীতি বাস্তবায়নের ফলে রাষ্ট্রের চিন্তকরা উন্নত শিক্ষা ব্যবস্থার কার্ণিসে আত্মনিয়োগ করেছে।

এমনকি গত তিন দশকের মধ্যেই টেকনিক্যাল শিক্ষাখাতে কোরিয়া যে পরিমাণ বিনিয়োগ করেছে, ফেরত এসেছে তার কয়েক লাখ গুণে। তৈরী হয়েছে দক্ষ শ্রমিক। এরাই বিনির্মাণ করেছে আধুনিক কোরিয়া। পাশাপাশি জিডিপির ৪.৫% বিনিয়োগ করেছে গবেষণায়। যুগোপযোগী টেকনিক্যাল শিক্ষা ও গবেষণায় এই শতাব্দীতে সেরা কোরিয়া।

দেশকে উন্নত করতে, পর্যাপ্ত টেকনেশিয়ান তৈরী করতে বছরে ৫০ হাজার টেকনিশিয়ান তৈরীর জন্য প্রত্যেক প্রদেশে কমপক্ষে ১টি করে মোট ১১টি টেকনিক্যাল স্কুল তৈরী করেছে। যার ফলাফল পেতে কোরিয়ার বেশি সময় অপেক্ষা করতে হয়নি। তাইতো কোরিয়ানরা এখন গর্বে বুক ফুলিয়ে বলে, ‘উরি নারা’ অর্থাৎ ‘আমাদের দেশ’।

আজ তাই কোরিয়ানরা জাতি হিসেবে সফল। নিজেদেরকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে ও সফল শিক্ষা ব্যবস্থার পেছনে কাজ করেছে দেশটির সরকারের যুগসই পলিসি আর গণমানুষের শিক্ষাপীড়া।

লেখক: সাংবাদিক, দক্ষিণ কোরিয়া।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa