
আন্তর্জাতিক ডেস্ক : রয়টার্স/ইপসোস জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার জন্য ভুল বর্ণনা দেয়া হয়েছে বলে মনে করেন অর্ধেক রিপাবলিকান। ৬ই জানুয়ারি ওই ভয়াবহ দাঙ্গার পরে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং তার রিপাবলিকান মিত্ররা ভুল তথ্য ছড়িয়ে দিয়েছেন এবং তারা ওই ঘটনা নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করেছেন। ক্যাপিটলে হামলার তিন মাস পরে প্রায় অর্ধেক রিপাবলিকান বিশ্বাস করেন, ক্যাপিটলে ওই প্রতিবাদ ছিল অহিংস।
অথবা ট্রাম্পের সুনাম নষ্ট করার জন্য বামপন্থিরা ওইসব ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে প্রতি ১০ জনের মধ্যে ৬ জন রিপাবলিকান বিশ্বাস করেন নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরির মিথ্যা দাবি করেছেন ট্রাম্প। আবার একই সময় একই অনুপাতের রিপাবলিকানরা মনে করেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ট্রাম্পের। ৩০ থেকে ৩১ শে মার্চ পর্যন্ত ওই জরিপ পরিচালনা করা হয়। উল্লেখ্য, ৬ই জানুয়ারি ক্যাপিটলে হামলার পর ট্রাম্প, তার মিত্ররা ও ডানপন্থি মিডিয়ার ব্যক্তিত্বরা প্রকাশ্যে এমন সব তথ্য প্রকাশ করতে থাকেন যা বাস্তবতার সঙ্গে মেলে না।
সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ওই দাঙ্গাকারীরা ছিলেন ‘জিরো থ্রেট’। অর্থাৎ তারা হুমকির কোনো কারণ ছিলেন না। উইসকনসিনের সিনেটর রন জনসনের মতো সুপরিচিত রিপাবলিকানরা পর্যন্ত সংশয় প্রকাশ করেন যে, ওই দাঙ্গার নেপথ্যে ট্রাম্পের সমর্থকরা ছিলেন কিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


