
দুবাই থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজটি কুচহিকোদ বিমানবন্দরে উদ্দেশে আসে।
এ দুর্ঘটনায় ৪০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন পর্যন্ত ২ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ খবর লেখা (রাত ৯টা ৫০) পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।
যাত্রীবাহী বিমানটি দুবাই থেকে ফেরার পর অবতরণ করতে গিয়ে ছিটকে পড়ে। জরুরি সেবাদানকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।
পাইলট নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন অন্তত ৪০ জন। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার শিকার বিমানটি দু’ভাগে ভাগ হয়ে গেছে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



