
ছাত্র-ছাত্রীদের সামনেই টেবিলে পায়ের ওপর পা তুলে বিড়ির সুখটানে মশগুল হলেন শিক্ষক। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশে এ ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে ভারতের শিক্ষা দফতর। প্রাথমিকভাবে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের সীতানাথপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা এটি। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে।
সেখানের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অজয় কুমার জানিয়েছেন, ওই শিক্ষকের কুকীর্তি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়ার পরই বিভাগীয় কর্মকর্তাদের ওই স্কুল পরিদর্শনে পাঠানো হয়েছে। তিনি বলেন, যেহেতু তিনি একজন শিক্ষক। সমাজকে শিক্ষা দিতে তার ধূমপান থেকে বিরত থাকা উচিত। তাছাড়া স্কুলের ভেতর এই ঘটনা কোনওভাবেই সমর্থন যোগ্য নয়। সূত্র : কলকাতা টাইমস।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



