Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: আখতার হোসেন
Bangladesh breaking news রাজনীতি

ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: আখতার হোসেন

By Tarek HasanApr 25, 2026, 6:53 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণভোটে হ্যাঁ-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি।

আখতার হোসেন

তিনি বলেন, বিএনপি যখন বলে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে, তাই তারা যা খুশি তাই করতে পারে– এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, নির্বাচনের পর শপথের প্রথম দিনেই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায় উপেক্ষা করে ইচ্ছে মতো সিদ্ধান্ত নিচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

অর্থনৈতিক সংকট নিয়ে আখতার হোসেন বলেন, সরকারে এসেই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে। অর্থ পাচারকারীদের পুনর্বাসনের জন্য ব্যাংক আইন পরিবর্তন করার মাধ্যমে বোঝা যায় চেয়ার পরিবর্তন হয়েছে কিন্তু লুটপাটকারীদের ফিরিয়ে আনার মানসিকতার পরিবর্তন হয়নি।

সরকারকে হুঁশিয়ার করে আখতার হোসেন বলেন, আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ দেবে না এনসিপি। আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে বলে সতর্ক করেন এনসিপির সদস্য সচিব।

সম্প্রতি শাহবাগ থানার ভেতরে পুলিশের সামনেই ডাকসুর দু’জন নির্বাচিত প্রতিনিধিকে নির্যাতনের ঘটনার কঠোর সমালোচনা করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ন্যক্কারজনক এই ঘটনায় বাংলাদেশে কোনো সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তার প্রতিফলন দেখা যায়নি। তিনি বলেন, সরকার যখন জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, পাম্পগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হয়, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ থাকছে না, পরিবহন মালিকদের দাবিতে ভাড়া বাড়ানো হচ্ছে তখন বিশ্ববিদ্যালয়গুলোকে দখল করে সন্ত্রাসী কায়দায় নতুন ফ্যাসিবাদ কায়েম করছেন তারেক রহমান। সরকার ফ্যাসিবাদের দিকে না গিয়ে গণতন্ত্রের পথে হাঁটবে বলে আশা করেন এই নেতা।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক ঐক্য খুবই জরুরি জানিয়ে পতিত ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিতে সব দলের প্রতি আহ্বান জানান যুবশক্তির সভাপতি।

জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, যুবশক্তি কখনো দলের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেনি। বরং যে কোনো জাতীয় সংকটে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্রপ্রহরীর মতো দায়িত্ব পালন করে যাবে।

জুলাইয়ের চেতনা এবং শহীদ ও আহতদের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণে যুবশক্তি কাজ করবে জানিয়ে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ, গত কয়েক বছরে বিশ্বব্যাপী ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের নেতাদের সঙ্গে কথা বলে বৈশ্বিক যুব রাজনীতির নতুন প্যারাডাইমের আলোকে যুবশক্তিকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ

না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর

জাতীয় যুবশক্তির ঘোষিত ৭ সদস্যের আংশিক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি খালেদ মাহমুদ মোস্তফা, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র সাধারণ সম্পাদক কাজী আয়েশা আহমেদ, সাংগঠনিক সম্পাদক রিফাত রশীদ এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় ও সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিলো শুভেন্দুর সরকার

May 23, 2026, 10:37 PM Asia/Dhaka
রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

May 23, 2026, 10:33 PM Asia/Dhaka
রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

May 23, 2026, 6:44 PM Asia/Dhaka
Latest News
শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গে ঈদের ছুটি কমিয়ে দিলো শুভেন্দুর সরকার

রামিসার ডিএনএ রিপোর্ট

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

জান্নাতুল সুমাইয়া হিমি

আমি পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার: হিমি

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কিশোরী সাফওয়ানা সিদ্দিক রেয়ান

‘সারা বাংলাদেশ লিখে দিলেও এত খুশি হতাম না’

অভিনেত্রী রুক্মিণী

অভিনেত্রীর বিকিনি পরা ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেলো

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

জায়েদ খান

মামদানিকে সঙ্গে নিয়ে জায়েদ খানের বড় চমক

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp