Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ক্ষুদে বয়সেই যেসব শিশুরা উপার্জন করছে কাঁড়ি কাঁড়ি অর্থ
আন্তর্জাতিক

ক্ষুদে বয়সেই যেসব শিশুরা উপার্জন করছে কাঁড়ি কাঁড়ি অর্থ

By Saleh MohammadSeptember 26, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী কয়েকজন শিশুর নাম সামনে এসেছে – যাদের প্রায় অর্ধেক উপার্জন করছে লাখ লাখ পাউন্ড। এই শিশুরা বিভিন্ন উৎস থেকে এই অর্থ উপার্জন করে করছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ডের সহযোগিতা থেকে পাওয়া অর্থ, মানুষের সামনে উপস্থিতি এবং স্পন্সর পোস্ট। শীর্ষ দশ শিশুর এই তালিকায় মূলত স্থান পেয়েছে ইউটিউব এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে সর্বাধিক অর্থ উপার্জন করা শিশুরা। এবার দেখা নেয়া যাক অর্থ উপার্জনের হিসেবে কারা শীর্ষে জায়গা করে নিয়েছে।

maxresdefault১. রায়ান কাজী
সাত বছর বয়সী রায়ান কাজীর নিজের উপার্জিত মোট সম্পদের পরিমাণ এক কোটি ৭১ লাখ পাউন্ড। রায়ান যুক্তরাষ্ট্রে থাকে এবং ইউটিউবে তার সর্বাধিক জনপ্রিয় ভিডিওগুলিতে দেখা যায় সে তার উপহারের বাক্স খুলে বিভিন্ন খেলনা বের করে। সেই খেলনাগুলো পর্যালোচনা করে রিভিউ দেয় রায়ান। এভাবে ঘণ্টায় অন্তত দুই হাজার ডলার উপার্জন করছে এই শিশু।

২. কাইল গিয়ার্সডর্ফ
দ্বিতীয় স্থানে আছে গেমিং ইনফ্লুয়েন্সার কাইল গিয়ার্সডর্ফ। ১৬ বছর বয়সী কাইল ফোর্টনাইট বিশ্বকাপ জয় করেছে। এর মাধ্যমে সে পুরষ্কার হিসেবে অর্জন করেছেন ২৬ লাখ পাউন্ড। এখন তার ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যা প্রায় ১৪ লাখ।

৩. এভারলেয় রোজ সুটাস
এভারলেয়ের বয়স মাত্র ছয়, তবে ইতিমধ্যে তার অর্জিত সম্পদের পরিমাণ প্রায় ১৮ লাখ পাউন্ড। পরিবারকে অনুসরণ করেই ইউটিউবার হয়েছে সে। তার মা সাভানাহ সুটাস এবং বাবা কোল ল্যাব্রান্টের আলাদা একটি ইউটিউব চ্যানেল রয়েছে। এভারলেয় মূলত বিভিন্ন পণ্যের বাক্স খুলে সেটা যাচাই বাছাইয়ের ভিডিও করে থাকে। তার এই আনবক্সিং ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। হাতে তৈরি বিভিন্ন জিনিস বানানো বা ক্রাফট চ্যালেঞ্জের পাশাপাশি এখন মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছে এভারলেয় ।

Advertisement

৪. সোফিয়া গ্রেস ব্রাউনলি
এলেন ডিজিনিয়ার্স শো’তে সোফিয়া তার চাচাতো বোন রোজির সাথে মেগান ট্রেইনরের সুপারব্যাস গেয়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। আট বছর ধরে বেশ সফলতার সঙ্গে তিনি তার একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করে আসছে সোফিয়া। তার সম্পদের পরিমাণ ১৪ লাখ পাউন্ড এবং তার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩০ লাখ।

৫. মিলা ও এমা স্টাফার
পঞ্চম স্থানে আছে যমজ শিশু মিলা এবং এমা স্টফার, তাদের সম্পদের পরিমাণ ৯ লাখ ৬০ হাজার পাউন্ড। তাদের মায়ের ইনস্টাগ্রামে তাদের একটি ভিডিও পোস্ট করলে সেটা ভাইরাল হয়ে যায়। রাতারাতি তারকা বনে যান এই দুই বোন। নিজেদের ভিডিওতে তারা মূলত বড় হয়ে কী হতে চান সে সম্পর্কে কথা বলেন। এই দুই বোন এখন বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন।

সেরা দশে অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন ইনস্টাগ্রাম তারকা তেয়তুম ও ওকলে ফিশার, গেমিং ইনফ্লুয়েন্সার কাইলি জ্যাকসন, ইন্সটা তারকা আভা মেরি এবং লেয় রোজ, ইউটিউবার গ্যাভিন ম্যাগনাস এবং ফোর্টনাইট তারকা বেঞ্জি ডেভিড ফিশ।

সূত্র : বিবিসি বাংলা

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa