Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কড়া নিরাপত্তার চাদরে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

কড়া নিরাপত্তার চাদরে যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 19, 2021Updated:January 19, 20212 Mins Read

কড়া নিরাপত্তার চাদরে যুক্তরাষ্ট্র

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল ২০ জানুয়ারি শপথ নেবেন। এদিকে প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের শপথ অনুষ্ঠান ঘিরে কড়া নিরাপত্তার চাদরে যুক্তরাষ্ট্র। ট্রাম্প সমর্থকেরা ৫০টি রাজ্যের রাজধানীতে সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে এনিয়ে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে দেশটি। খবর বার্তা সংস্থা এপি’র।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কোনো ঝামেলা এড়াতে ওয়াশিংটনে নিযুক্ত ন্যাশনাল গার্ডের ২৫ হাজার সদস্যের নিরাপত্তা বিষয়ক তথ্য যাচাই বাছাই করে দেখছে।

আর্মি সেক্রেটারি রায়ান ম্যাকার্থি বার্তা সংস্থা এপিকে বলেছেন, ‘তিনি এবং অন্যান্য নেতৃবৃন্দ গার্ড সদস্যদের মধ্য থেকে কোনো হুমকির প্রমাণ দেখেননি।’

কোনো ধরনের সহিংসতা এড়াতে ওয়াশিংটনের বেশিরভাগ রাস্তা এবং মেট্রো স্টেশনগুলোর পাশাপাশি ন্যাশনাল মলকেও বন্ধ করে দেওয়া হয়েছে। ভার্জিনিয়া রাজ্য থেকে শহরে প্রবেশের সেতুগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে। সেইসঙ্গে হাজার হাজার ন্যাশনাল গার্ড সেনা ও আইন প্রয়োগকারী কর্মকর্তারা পুরো অঞ্চল জুড়ে অবস্থান করছেন।

এছাড়া ৫০টি রাজ্যে ট্রাম্প সমর্থকেরা সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে এনিয়ে সেসব রাজ্যেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। অনেক রাজ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এদিকে, তীব্র নিরাপত্তা উদ্বেগ সত্ত্বেও, বাইডেন অনুষ্ঠানটি ঐতিহ্যবাহী স্থানেই করার পরিকল্পনা করছেন।

বাইডেনের আসন্ন যোগাযোগ পরিচালক কেইট বেডিংফিল্ড এবিসির দিস উইক শোতে বলেছেন, ‘আমাদের পরিকল্পনা এবং আমাদের প্রত্যাশা যে নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন ২০ জানুয়ারি ক্যাপিটল হিল -এর পশ্চিম পাশের বাইরের দিকে পরিবারের সঙ্গে বাইবেলে হাত রেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।’

তিনি বলেন, ‘বাইডেন এবং তার দলের যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থগুলোর প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে যারা এক বছরেরও বেশি সময় ধরে অভিষেক অনুষ্ঠানের ব্যবস্থা নিরাপদ কিনা তা নিশ্চিত করার পরিকল্পনায় কাজ করে যাচ্ছেন।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa