আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি কয়লা খনি ধসে কমপক্ষে ১০ শ্রমিকের প্রাণহানি ঘটেছে। বুধবার রাতে নাহরিন জেলার অন্তর্গত চেনারাক নামে ওই খনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে এএনআই।

Advertisement
নাহরিন জেলার গভর্নর কারি মজিদ খনি ধসের ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, উদ্ধারকারী বাহিনীকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তারা খনিতে মরদেহ অনুসন্ধানে কাজ করছে।
দেশটিতে খনি শ্রমিকের মৃত্যুর ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও আফগানিস্তানের বেশ কয়েকটি খনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



