জুমবাংলা ডেস্ক : রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজে ছাত্রদের কাছ থেকে ৫ শতাধিক স্মার্ট ফোন জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন। এতে প্রতিক্রিয়া জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। শনিবার (১৩ জুলাই) কলেজের ভেতরে মোবাইল নিয়ে আসার কারণে শিক্ষকরা পাঁচ শতাধিক মোবাইল জব্দ করে।

Advertisement
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ শিক্ষার্থী একা কলেজে আসা-যাওয়া করে। এজন্য তারা সঙ্গে ফোন নিয়ে আসে। ওই দিনও তারা ফোন নিয়ে আসে। কলেজ থেকে বলা হয়, ফোন জব্দ করার পর কলেজ ছুটি হলে সেগুলো ফেরত দেয়া হবে। তবে শিক্ষকরা ফোন জমা নিয়ে আর ফেরত দেননি। পরে সেগুলো ভেঙে ফেলা হয় এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।

মুঠোফোনে ধানমণ্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন বলেন, কলেজে নিয়ম রয়েছে কোনো শিক্ষার্থী মোবাইলফোন আনতে পারবে না। সরকারিভাবেও বলা আছে, কলেজ লেভেল পর্যন্ত শিক্ষার্থীরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস আনতে পারবে না। মোবাইল ফোন ভেঙে ফেলা বা পুড়িয়ে ফেলা সরকার থেকে নির্দেশ আছে কি না- এমন প্রশ্ন করলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার তার ফোনে রিং দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-আর-রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কলেজে মোবাইল ফোন আনার অপরাধে ফোন ভেঙে ফেলা ও পুড়িয়ে ফেলা যায় না। এটা খুবই দুঃখজনক ও ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের কাজ করা কলেজ কর্তৃপক্ষের কোনোভাবেই উচিত হয়নি। শিক্ষার্থীদের সতর্ক করা উচিত ছিল। এ বিষয়ে যদি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, অভিভাবকরা লিখিত অভিযোগ করেন তবে আমলে নিয়ে তা খতিয়ে দেখা হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google