Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক সৌদিতে আবারও যুবরাজ-ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত শুরু
আন্তর্জাতিক

সৌদিতে আবারও যুবরাজ-ব্যবসায়ীদের সম্পদ বাজেয়াপ্ত শুরু

By Saleh MohammadOctober 9, 2019Updated:October 9, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বেশ কয়েকজন যুবরাজ এবং ব্যবসায়ীর সম্পদ বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৮ অক্টোবর) অ্যান ওল্ড ডিপ্লোমেট নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বেশ কিছু নথি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

4e0b83b199dfcf758ec57eb8e69db0b4

Advertisement
ভেরিফায়েড সেই টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশিত নথিতে দাবি করা হয়, সৌদির বেশ কয়েকজন যুবরাজ এবং কিছু সংখ্যক ব্যবসায়ীর সকল সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সৌদিতে ব্যবসায়ী এবং যুবরাজদের বিরুদ্ধে ২০১৭ সালে এক বড় ধরনের অভিযান পরিচালনার পর এটা দেশটিতে হওয়া দ্বিতীয় অভিযান বলে দাবি করা হচ্ছে। সে সময় সৌদির বেশ কয়েকজন ক্ষমতাসীন যুবরাজকে রিটজ শার্লটন হোটেলে বন্দি করে রাখা হয়েছিল। পরে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

ওই টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে যে, রিয়াদের উত্তরে অবস্থিত যুবরাজ শেখ আজলান আল আজলানের বিশাল এলাকাজুড়ে থাকা জমি বাজেয়াপ্ত করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। ওই জমি বিক্রির চেষ্টা করছিলেন যুবরাজ শেখ আজলান আল আজলান। কিন্তু তাকে ওই সম্পদ বিক্রি থেকে বাধা দেয়া হয় এবং পরে তা বাজেয়াপ্ত করা হয়।

অপর এক টুইট বার্তায় বলা হয়েছে, যুবরাজ হামাদ বিন সাইদানের সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। রিয়াদ আল মুস্তাকবাল রিয়েল ইস্টেট, আবদুল রাহমান আল শেখ এবং মোহাম্মদ আল আইদানের সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে।

এছাড়া ওলায়া রিয়েল ইস্টেট কোম্পানি, ইউনিস মোহাম্মদ আল আওয়াদ, ইব্রাহিম বিন সাইদান এবং ইব্রাহিম আল হারাবি নামের বেশ কয়েকটি রিয়েল ইস্টেট কোম্পানির সম্পদ বাজেয়াপ্তের সিদ্ধান্তু নেয়া হয়েছে।

এছাড়া বাদশাহ সালমানের ভাই প্রিন্স বদর বিন আবদুল আজিজের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। ওই তালিকায় প্রিন্স মুসা, আদিল আল মুসা এবং সালেহ সুকাইরের নামও রয়েছে।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি যুবরাজ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতিবিরোধী অভিযান চালানো হয়। ওই অভিযানে অনেক যুবরাজের সম্পদ বাজেয়াপ্ত করে তাদের দীর্ঘদিন সৌদির বিখ্যাত রিটজ শার্লটন হোটেলে বন্দি করে রাখা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026
Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

June 22, 2026
ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

June 22, 2026

Latest News

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa