আন্তর্জাতিক ডেস্ক : তীব্র খরার কারণে খাদ্যের সংকট দেখা দিয়েছে আফ্রিকার দেশ নামিবিয়ায়। এ কারণে দেশটি ৮৩টি হাতিসহ মোট ৭২৩টি বন্যপ্রাণী জবাই করে খরাপীড়িত লোকদের মাঝে মাংস বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

Elephant

Advertisement

বিবৃতিতে বলা হয়, পার্ক ও জনবসতিপূর্ণ যেসব অঞ্চলে প্রয়োজনের তুলনায় বেশি প্রাণী রয়েছে সেখান থেকে এসব প্রাণীদের সংগ্রহ করা হবে। এর তা জবাই করে মাংস নাগরিকদের মাঝে বিতরণ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে তীব্র খরার মুখোমুখি হয়েছে। জাতিসংঘের মতে, নামিবিয়া গত মাসে তার খাদ্যের মজুতের প্রায় ৮৪ শতাংশ নিঃশেষ করে ফেলেছে। নামিবিয়ার জনসংখ্যার প্রায় অর্ধেক আগামী মাসগুলোতে তীব্র খাদ্য সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানায়, খরার মাত্রা এত তীব্র যে কর্তৃপক্ষ হস্তক্ষেপ না করলে মানুষ ও বন্যপ্রাণীর মধ্যে সংঘর্ষ বেড়ে যেতে পারে। এজন্য চিহ্নিত জনবসতি এলাকাগুলো থেকে ৮৩টি বন্য হাতি সংগ্রহে করে এর মাংস বিতরণ করা হবে।

হাতি ছাড়ও দেশটি ৩০টি জলহস্তী, ৬০টি মহিষ, ৫০টি ইম্পালা, ১০০টি নীল ওয়াইল্ডবিস্ট, ৩০০টি জেব্রা ও ১০০টি ইল্যান্ড শিকার করার পরিকল্পনা করেছে।

পেশাদার শিকারি এবং সরকার কর্তৃক চুক্তিবদ্ধ কোম্পানিগুলোর দ্বারা ইতিমধ্যে ১৫৭টি প্রাণী শিকার করা হয়েছে। এর থেকে ৫৬ হাজার ৮০০ কিলোগ্রামেরও বেশি মাংস পাওয়া গেছে।

দেশটির পরিবেশমন্ত্রী বলেন, ‘এ ধরনের প্রাণী শিকার আমাদের সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ। এটি আমাদের নাগরিকদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমরা আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের নাগরিকদের জন্য ব্যবহার করছি।’

বক্স অফিসে আয়ের রেকর্ড গড়ে লাগামহীন ছুটছে ‘স্ত্রী ২’

দক্ষিণ আফ্রিকার পাঁচটি দেশ— জিম্বাবুয়ে, জাম্বিয়া, বতসোয়ানা, অ্যাঙ্গোলা ও নামিবিয়াজুড়ে বিস্তৃত একটি সংরক্ষণ এলাকায় প্রায় ২ লাখের বেশি হাতি বাস করে বলে ধারণা করা হয়। বিশ্বের যেসব অঞ্চলে বেশি হাতি পাওয়া যায় এই অঞ্চলটি তার মধ্যে অন্যতম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.