Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, হাতেনাতে আটক ৪
খুলনা বিভাগীয় সংবাদ

খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, হাতেনাতে আটক ৪

By iNews DeskDecember 14, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : খুলনায় বিক্রির জন্য জবাই করা একটি কুকুরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের আটক করা হয়।

খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, হাতেনাতে আটক ৪

Advertisement

আটকরা হলেন কুকুরের মাংস বিক্রি চক্রের প্রধান নগরীর ডলার হাউজ মোড় এলাকার লিঙ্কন হাওলাদারের ছেলে তাজ (১৬) খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭), ২ নম্বর নেভিগেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম (১৬) ও ফেরি করে কুকুরের মাংস বিক্রিকারী চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস পলাতক রয়েছে।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টার দিকে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে একটি জবাই করা কুকুরসহ চারজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুকুর জবাই করে ৪০০ টাকা কেজি দরে খাসির মাংস বলে ফেরি করে বিক্রি করে আসছিল। ইতিপূর্বে তারা আরও পাঁচটি কুকুর জবাই করে খাসির মাংস বলে মানুষের কাছে বিক্রি করেছে। বুধবার বিকালে তারা একটি কুকুর রাস্তা থেকে ধরে নিয়ে বিক্রির জন্য জবাই করে। চামড়া ছুলে মাংস তৈরির আগেই তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ঙ্কর কুণ্ডু উপস্থিতি ছিলেন।

ওসি আনোয়ার আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa