Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ খুলনায় ম’দপানে মৃতের সংখ্যা বেড়ে ৮
খুলনা বিভাগীয় সংবাদ

খুলনায় ম’দপানে মৃতের সংখ্যা বেড়ে ৮

By Saiful IslamOctober 10, 20192 Mins Read

3

Advertisement
জুমবাংলা ডেস্ক : খুলনায় অতিরিক্ত ম’দপানে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এদের মধ্যে সাতজন পুরুষ ও একজন নারী। এছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আরও দুজন গুরুতর অবস্থায় রয়েছেন।

খুলনায় ম’দপানে একসঙ্গে এত মানুষের মৃ’ত্যু কখনো হয়নি। বিষাক্ত ট্যাবলেট ও পানি মেশানো ম’দ খেয়েই তারা মারা গেছেন বলে ধারণা এলাকাবাসীর।

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় আটজনের মৃ’ত্যুর খবর পাওয়া গেছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, নগরীর গ্লাক্সোর মোড় এলাকার বাসিন্দা প্রদীপ শীলের ছেলে সুজন শীল (২৬), সোনাডাঙ্গার গল্লামারী এলাকার নরেন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ দাস (২৯), তার আপন ভাই তাপস (৩৫), সদর থানার ভৈরব টাওয়ারের বাসিন্দা মানিক বিশ্বাসের ছেলে রাজু বিশ্বাস (২৫), রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের সত্যরঞ্জন দাসের ছেলে পরিমল দাস (২৫), রাজাপুর গ্রামের নির্মল দাসের ছেলে দীপ্ত দাস (২২), সমীর বিশ্বাসের স্ত্রী ইন্দ্রানী বিশ্বাস (২৫) এবং নগরীর রায়পাড়া ক্রস রোডের বাসিন্দা নির্মল শীলের ছেলে অমিত শীল (২২)।

মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সাতজন খুলনা মেডিকেলে এবং একজন নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এছাড়া অতিরিক্ত ম’দপানে গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইমরান ও হৃদয় নামের দুই যুবক।

খুলনা মেডিকেলের চিকিৎসক খালেদ মাহমুদ অতিরিক্ত ম’দপানে তাদের মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, খুলনা মহানগরীতে দেশি ম’দের লাইসেন্সপ্রাপ্ত দোকান চারটি, ফুলতলা ও চালনায় একটি করে রয়েছে। এছাড়া বিদেশি ম’দের দোকান (অপসপ) রয়েছে একটি। ক্লাব (বার) রয়েছে দুটি। এর মধ্যে একটি খুলনা ক্লাব, অপরটি হোটেল ক্যাসল সালামে অবস্থিত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, দেশি ম’দ খেয়ে মৃ’ত্যুর ঘটনা তেমন ঘটে না। ভারতের এবং চোলাই ম’দ খেয়ে এ ধরনের মৃ’ত্যু হতে পারে। এবিষয়ে তারা তদন্ত শুরু করেছেন বলে জানান তিনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa