Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় খেলার মাঠ, বিনোদন কেন্দ্রে বদলে যাবে মনপালের জনপদ
জাতীয় বিভাগীয় সংবাদ

খেলার মাঠ, বিনোদন কেন্দ্রে বদলে যাবে মনপালের জনপদ

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 1, 20192 Mins Read

খায়রুল আহসান মানিক, ইউএনবি: কুমিল্লার লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মনপাল গ্রাম অবস্থিত। এই গ্রামে সরকারের সাত একর খাস জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র গড়ে উঠলে বদলে যেতে পারে এই গ্রামের বাসিন্দাদের জীবনযাত্রা।

Hv40z4hbvr5FoE4Ej3ZmKYo6xiJwVZZyjbtZzHMh

Advertisement

স্থানীয়রা জানায়, এই ইউনিয়নে ২০টি গ্রাম রয়েছে। এখানে লক্ষাধিক মানুষের বসবাস। এই এলাকায় উল্লেখযোগ্য কোনো খেলার মাঠ নেই। এছাড়া পুরো লাকসাম উপজেলায় কোনো বিনোদন কেন্দ্র নেই। পাশে রয়েছে লাকসামের গোবিন্দপুর, আজগরা ইউনিয়ন ও মনোহরগঞ্জের খিলা ইউনিয়ন।

গ্রামবাসীরা মনে করছেন, এখানে খেলার মাঠ গড়ে উঠলে খেলাধুলায় ব্যস্ত থাকলে স্থানীয় যুবকরা মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত থাকবে। একই সাথে বিনোদন কেন্দ্র গড়ে উঠলে এখানে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে। তাই মনপাল গ্রামে একটি খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছে এলাকাবাসী।

তাদের দাবির কথা জানতে পেরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম প্রমুখ সম্প্রতি মনপালের খাস জমিটি পরিদর্শন করেছেন।

গ্রামের ফুলকলি বিদ্যানিকেতনের পরিচালনা কমিটির সভাপতি লতিফুর রহমান খোকন ও উত্তরদা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদুল হক বলেন, গ্রামটির চারদিকে যোগাযোগের ব্যবস্থা রয়েছে। এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র স্থাপন এখন সময়ের দাবি। গ্রামের উত্তর দিকের সড়কটি প্রসারিত করার প্রস্তাব দেয়া হয়েছে। সড়কটি প্রসারিত হলে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্রে পুরো উপজেলা থেকে লোকজন আসতে পারবে।

গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদ সদস্য মো. বিল্লাল হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকাবাসী এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র স্থাপনের জন্য দাবি জানিয়ে আসছেন। এখানে বিনোদন কেন্দ্র হলে দর্শনার্থীদের ঢল নামবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম বলেন, সাত একরের মধ্যে চার একর জমি লাগোয়া। এখানে খেলার মাঠ আর বিনোদন কেন্দ্র স্থাপন করা যেতে পারে। বিনোদন কেন্দ্র বলতে লেকে বোট আর পাড়ে বেঞ্চি স্থাপন করা হবে। লেকের ওপর হাতিরঝিলের মতো ব্রিজ করা যেতে পারে। এ নিয়ে পরিকল্পনার নকশা মন্ত্রীর কাছে জমা দেয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যে তিনি কাগজপত্র তৈরি করছেন বলেও জানান। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

জুন 17, 2026
আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

জুন 17, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন 17, 2026
Latest News
শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

নতুন ধাপ শুরু

‘ক্রসফায়ারে’ দুই হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa