Advertisement
জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচরে খেলার সময় এক শিশুর দায়ের আঘাতে তামিম হোসেন নামে ১৪ মাস বয়সী আরেক শিশু নিহত হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ শিশুর পরিবারকে হস্তান্তর করা হলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

এর আগে, গত ১৩ নভেম্বর উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের আব্দুল কাদিরের বাড়িতে ঘটনা ঘটে। নিহত তামিম হোসেন একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের মো.দুলালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম নানার বাড়িতে বাবা-মায়ের সাথে বসবাস করত। গত ১৩ নভেম্বর নিজেদের বাড়ির উঠানে তার মামাতো ভাই মো. ইসমাইলের (৫) সাথে তার চাচাতো ভাই মো.জুনায়েদের (৭) বাড়ির উঠানে খেলছিলো। খেলার সময় ইসমাইল ও জুনায়েদের মধ্যে ঝগড়া লেগে যায়। এক পর্যাায়ে ইসমাইল হাতের কাছে থাকা দা জুনায়েদকে লক্ষ করে ছুঁড়ে মারে। ওই সময় জুনায়েদ সরে গেলে উঠনে থাকা তামিমের কপালে গিয়ে পড়ে দা। এতে তামিমের মাথা কেটে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। দ্রুত তার বাবা তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে। পরে ১৫ নভেম্বর রাতে ভিকটিমের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১৬ নভেম্বর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেয়েদের শরীরের যেসব জায়গায় ভুলেও হাত দিবেন না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.