Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home খোকা তুমি ফিরে এসো, মেজর (অব.) আখতারের স্ট্যাটাস নিয়ে তোলপাড়
জাতীয়

খোকা তুমি ফিরে এসো, মেজর (অব.) আখতারের স্ট্যাটাস নিয়ে তোলপাড়

By Sibbir OsmanNovember 4, 2019Updated:November 4, 20193 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করা যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে নিয়ে ফেসবুক একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আখতারুজ্জামান।
মেজর (অব.) আখতারুজ্জামান
তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে দেয়া হলো-

‘খোকা তুমি ফিরে এস।

খোকা মনে রেখ নায়ক হতে হলে ভয়কে জয় করতে হবে।

আমাদের নেতা সাদেক হোসেন খোকা সুদূর মার্কিন মুলুকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজকে হেরে যাচ্ছেন। প্রতিটি মানুষের জীবনের অতি স্বাভাবিক পরিসমাপ্তির নাম মৃত্যু।

খোকা সাহেবের জীবনেও সেই পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে যা কোনো অসম্মানের নয়। কিন্তু একজন রাজনৈতিক নেতা খোকার মৃত্যু বেদনাদায়ক এবং রাজনৈতিক পরাজয়।

খোকার তো এভাবে পরাজিত হওয়ার কথা ছিল না। তিনি শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন এ দেশের মহান মুক্তিযোদ্ধা, যার অবদান আজকের স্বাধীন বাংলাদেশ।

খোকার মৃত্যু বিদেশে হতে পারে সেটি কোনো অসম্মানের নয়। কিন্তু মৃত্যুর পর খোকার মরদেহ বাংলাদেশের মাটিতে দাফন হবে না এটি মেনে নেয়া যায় না।

আজকে মৃত্যুর মুখামুখী হয়ে খোকা সাহেবের এই যে আকুতি, এই যে দুঃখ্য বেদনা, দেশে তার লাশ নিয়ে আসার অনুনয় বিনয় বা ছলচাতুরি, তার তো কোনো প্রয়োজন নাই এবং ছিল না।

খোকা তো এখনও বেঁচে আছে এবং ডাক্তার তাকে আরও তিন সপ্তাহ বেঁচে থাকবে বলে আশ্বাস দিয়েছেন। তাহলে দেশের মাটিতে দাফনের আকুতি কেন?

খোকা সাহেব কি পারেন না বা পারলেন না হাসপাতাল থেকে বেডর হয়ে বিমানের টিকিট নিয়ে সোজা ঢাকা চলে আসতে? জনগণ দেখ তো কে তাকে বাধা দেয়?

অপরাধী মন সব সময় দুর্বল থাকে। যে খোকাকে জনগণ ২০০১ সাল পর্যন্ত চিনতো ও জানতো সেই খোকার পরিবর্তন হয়ে গেছে ক্ষমতার রাজনীতি করার পরে।

মুক্তিযোদ্ধা খোকার অস্বাভাবিক মৃত্যু হয়ে গেছে ঢাকা মহানগরের মেয়র হয়ে অন্যায় এবং অপরাধের সঙ্গে মিশে গিয়ে। যে খোকাকে জনগণ ভালবাসতো সেই খোকা জনগণের কাছে ঘৃণিত হয়ে গিয়েছিল মেয়রের ক্ষমতা অপব্যবহার ও অপপ্রয়োগের কারণে। যার মাশুল দিতে হচ্ছে দেশের মাটির জন্য মৃত্যুর শয্যায় কেঁদে কেঁদে।

এখনও সময় আছে। খোকাকেই এখন সিদ্ধান্ত নিতে হবে। অপরাধীর মত বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে নাকি বীরের বেশে দেশে এসে এমন কি জালিমের কারাগারে হলেও নিজের স্বাধীন করা দেশে মৃত্যুকে বীরের মত আলিঙ্গন করে নেবে।

জনগণ খোকাকে ক্ষমা করে দিয়েছে এবং এখনও খোকাকে ভালবাসে। যা ইতিমধ্যেই জনগণ প্রকাশ করেছে।

তাই খোকাকে বলবো- হাসপাতালের বিছানায় শুয়ে পরাজিত ও কাপুরুষের মত মৃত্যুকে না মেনে নিয়ে ফিরে আসো বন্ধু। দেখ জনগণ তোমার পাশে থাকে কিনা। বন্ধু খোকাকে বলছি- ভুলে যেও না সেই সাহসী বীরদের কথা। ভয়ের পরেই জয় থাকে।

তোমার এখন কিসের ভয় বন্ধু। আসো, চলে আসো, দেশে আসো, জনগণ তোমাকে শেষ বিদায় জানাতে অপেক্ষায়।

জনগণ জীবিত খোকাকে দেশের মাটিতে দেখতে চায়। অপরাধী খোকার মৃতদেহ জনগণ দেশের মাটিতে দেখতে চায় না।

খোকাকে জনগণ ভালবাসে তার প্রমাণ জনগণ জীবন্ত খোকাকে দেখতে চায়। ডাক্তারের আশ্বাস মতো খোকা হয়তো আরও সপ্তাহ দুয়েক বাঁচবে।

তাই খোকার কাছে আমাদের বিনীত আহ্বান- অন্তত শেষ একটি সপ্তাহ দেশের মাটিতে কাটাক। যদি হয় সেটি জালিম শাসকের জেলখানাও হয়, তবু তো সেটা বাংলাদেশের মাটিতে। খোকা তুমি ফিরে এসো।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
Latest News
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.