নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কার্যনিবাহী কমিটি (২০২৪-২০২৬) গঠন করা হয়েছে। সভায় সংগঠনের সভাপতি আনিছুর রহমান শামীম সভাপতিত্ব করেন। বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার নূর সুপার মার্কেটে সংগঠনের কার্যালয়ে কমিটি গঠনকল্পে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

গঠিত হলো শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির কমিটি

Advertisement

সাধারণ সম্পাদক সেলিম শেখের সঞ্চালনায় উম্মুক্ত আলোচনায় সব সদস্যরা অংশগ্রহণ করেন। সভাপতি পদে একাধিক প্রার্থী থাকায় ওই পদে সবার সম্মতিতে তাৎক্ষণিক গোপন ভোটের সিদ্ধান্ত হয়। সংগঠনের উপদেষ্টাদের ভোট কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। পরে গোপন ভোটে সভাপতি পদে তাজুল ইসলাম সানি নির্বাচিত হন।

শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ নির্বাচিত সভাপতিসহ কার্যনির্বাহী কমিটির সব সদস্যের নাম ঘোষণা করেন। কমিটির নেতারা হলেন, সভাপতি তাজুল ইসলাম সানি (আনন্দবাজার), সহ-সভাপতি সেলিম শেখ (আমাদের কন্ঠ), সাধারণ সম্পাদক মাসুদ রানা (আমার সংবাদ), যুগ্ম সম্পাদক নাঈম মেহেদী (সকালের সময়), সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রুবেল (গ্লোবাল টেলিভিশন ও ডেইলি বাংলাদেশ), কোষাধ্যক্ষ সাদেক মিয়া (ডেইলি ট্রাইব্যুনাল) এবং নির্বাহী সদস্য সোলায়মান মোহাম্মদ (আমাদের নতুন সময়)।

নবগঠিত কমিটির নেতাদের শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক নাসির উদ্দিন জর্জ (ভোরের কাগজ) এবং শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন (ভোরের ডাক) অভিনন্দন জানিয়েছেন।

নিখোঁজের চারদিন পর মিললো শিশুর মরদেহ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google