Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গভীর নজরদারির পর ৯ মসজিদ বন্ধ করেছে ফরাসি সরকার
আন্তর্জাতিক

গভীর নজরদারির পর ৯ মসজিদ বন্ধ করেছে ফরাসি সরকার

By Shamim RezaJanuary 16, 2021Updated:January 16, 20212 Mins Read

গভীর নজরদারির পর ৯ মসজিদ বন্ধ করেছে ফরাসি সরকার

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েক সপ্তাহে প্যারিসের একাধিক মসজিদ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিয়ান।

আজ শনিবার (১৫ ডিসেম্বর) ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় জানান, ‘বিশেষ নজরদারিতে থাকা ফ্রান্সের ১৮ টি মসজিদের ৯ টি মসজিদ ও ইবাদতের স্থান গত কয়েক সপ্তাহে বন্ধ করা হয়েছে। ইসলামী বিচ্ছিন্নতাবাদ প্রতিরোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’

এর আগে গত ২ ডিসেম্বর ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সের ৭৬ টি মসজিদের ওপর নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছিলেন।

অবশ্য ৯ টি মসজিদ নিরাপত্তা জনিত শর্তাবলি পূরণ না করায় বন্ধ করা হয়েছে বলে জানা যায়। এর অধিকাংশ মসজিদই প্যারিসে অবস্থিত।

দীর্ঘদিন যাবত ফরাসি সরকার ইসলামী বিচ্ছিন্নতাবাদ, মুসলিম সংগঠন ও মসজিদ নিয়ন্ত্রণে আইন প্রণয়নের চেষ্টা করছে। এরই পরিপ্রেক্ষিতে ফরাসি ‘প্রজাতন্ত্রের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা’ নামে একটি খসড়া আইন প্রকাশ করে। আগামী সোমবার তা মন্ত্রীপরিষদে পেশ করা হবে।

এরও আগে ফ্রান্সের ধর্মীয় সম্প্রীতি তৈরি করতে ‘ফ্রেঞ্চ কাউন্সিল ফর ইসলামিক রিলিজিয়ান’ গঠন করা হয়। ইসলাম সংশ্লিষ্ট বক্তব্যগুলোতে চরমপন্থা পরিহার করে প্রজাতন্ত্রের মূল্যবোধ বজায় রাখতে ইসলামী সংগঠনগুলোতে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাখোঁ।

গত ১৬ অক্টোবর ‘ইসলাম সঙ্কটে’ রয়েছে বলে প্রকাশ্যে মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেই সঙ্গে ‘ইসলামী বিচ্ছিন্নতাবাদ’-এর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর ঘোষণা দিলে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

একই সময় শিক্ষার্থীদের মহানবী (সা:)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষককে হত্যা করে এক যুবক। এরপর ফ্রান্স সরকার বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে যাবে বলে জানান ম্যাক্রোঁ।

ইসলাম নিয়ে কটাক্ষ এবং মহানবীকে অবমাননার জেরে ম্যাখোঁর বিরুদ্ধে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে মুসলিম রাষ্ট্রগুলো। বয়কট করা হয় ফরাসি পণ্য। সূত্র : টিআরটি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa