
জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের জয়বাংলা গ্রামের খয়বার হোসেনের মেয়ে মিষ্টি আক্তার (১৮)’র সাথে জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার বালুঝুড়ি ইউনিয়নের চরনাংলা গ্রামের কালু মন্ডলের ছেলে আব্দুল জলিলের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয় গত ১৪ ই আগষ্ট সোমবার রাতে।
মেয়ের বাবা খয়বার হোসেন বলেন, বিবাহের পর থেকে ভালই কাটছিল তাদের দম্পত্তি জীবন। হঠাৎ করে ৭ই সেপ্টেম্বর গভীর রাতে আব্দুল জলিল মুটো ফোনে জানায় মিষ্টি তার শয়ন ঘরে নাই। ওই ঘটনায় আব্দুল জলিলের বাবা কালু মন্ডল মাদারগঞ্জ মডেল থানায় তার বয়স ১৮ উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি গায়ের রং ফর্সা পরনে ছিল প্রিন্টে স্যালোয়ার কামিজ বিবরণ দিয়ে একটি জিডি করেন।
মেয়ের মা মাছুদা বেগম বলেন, মেয়ে হারা শোকে আমরা দিশেহারা। আজও তার কোন খোঁজ পেলাম না আমরা। কোন সন্ধান পেলে তাদের এই মোবাইল নাম্বারে ০১৭৫৬৩৫৫৫৬৭/ ০১৭৮৩২৯০৯৬৮ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন দম্পত্তি পরিবার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



