
রোববার (২ মে) সকালে ওই গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ সূত্রে জানা গেছে, উচাখিলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম শনিবার (১ মে) গভীর রাতে তার ওয়ার্ডের দুই সন্তানের জননী এক বিধবা নারীর ঘরে প্রবেশ করেন। এই বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ঘরে তালা মেরে দেন স্থানীয়রা। পরে সালিশে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দুই জনের বিয়েতে সম্মতি দিলে রোববার (২ মে) সকালে স্থানীয় কাজী ডেকে এনে সাড়ে ৩ লাখ টাকার দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্যকে আটকে রেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



