
তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রিপন মোল্লার ভাই মাসুদ রানা বাদি হয়ে শনিবার (৬ জুন) থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে মাসুদ রানা জানান, আমার বড় ভাই একজন গরু-মহিষের ব্যবসায়ী। শুক্রবার রাত ১০টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঝড়গা হয়। এ নিয়ে ভাবীকে একটি থাপ্পড় মারে ভাই। পরে রাত ২টার দিকে তার ঘরে চিল্লাপাল্লা শুনে এগিয়ে যায়। এর আগে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা, সোনার গহনার মধ্যে কানের দুল, হাতের চুড়ি হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। মিতা বেগম উপজেলার জোতনশি গ্রামের মুকবুল হোসেনের মেয়ে। ঘটনার পর রিতা বেগম আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, এ বিষয়ে দায়িত্বরত ডিউটি অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে। ওই অফিসারকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



