
এই অবসাদ কাটাতে তাই অভিনব উপায়ের সাহায্য নিচ্ছেন আমেরিকাবাসী। গরুর সঙ্গে মেলামেশা শুরু করে দিয়েছেন তারা! যার পোশাকি নাম ‘কাউ কাডলিং’। অর্থাৎ গরুকে আলিঙ্গন। খবর হিন্দস্তান নিউজ হাবের।
রীতিমতো মোটা টাকা খরচ করে দিনের একটি দীর্ঘ সময় গরুর সঙ্গে সময় কাটাচ্ছেন। আমেরিকায় গরুর সঙ্গে সময় কাটানোর জন্য প্রতি ঘণ্টায় ২০০ ডলার করে দিতে হয় তাদের।
‘কাউ কাডলিং’ নতুন নয়। এর উদ্ভাবন নেদারল্যান্ডসে। অতিমারির জেরে তা ক্রমশ এখন আমেরিকায় জনপ্রিয় হয়ে উঠেছে। এটি রীতিমতো ব্যবসায় পরিণত হয়েছে। টাকার বিনিময়ে গরুর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন তারা।
কখনও গরুকে জড়িয়ে শুয়ে থাকছেন কখনও গরুর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন, কখনও আবার বেহালা বাজিয়ে গরুকে শোনাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



