Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গরু আর ওম শুনে কেঁপে ওঠাটা দুঃখজনক : মোদী
আন্তর্জাতিক

গরু আর ওম শুনে কেঁপে ওঠাটা দুঃখজনক : মোদী

By Saleh MohammadSeptember 12, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ‘ভারতে গরু আর ওম শুনিলেই কেঁপে ওঠেন অনেকে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক।’ উত্তরপ্রদেশের মাথুরায় গবাদিপশুর রোগ নিরাময় বিষয়ক একটি প্রোগ্রামের উদ্বোধন করতে এসে এভাবেই দুঃখ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গরু আর ওম শুনে কেঁপে ওঠাটা দুঃখজনক : মোদীঅনুষ্ঠানের ভাষণে মোদী বলেন, ‘গরু আর ওম (সনাতন ভক্তিমূলক পবিত্র শব্দ) শুনলেই এদেশের অনেক লোকের চুল দাঁড়িয়ে যায়। তারা মনে করেন, ভারত আদিমযুগে ফিরে যাচ্ছে। কেউ কি আমাকে বোঝাবেন, গবাদি পশুর উন্নয়ন ও কল্যাণ ছাড়া কিভাবে একটি দেশ এগুতে পারে!’

তিনি আরও বলেন, ‘পরিবেশ ও প্রাণীকুল আদিকাল থেকেই ভারতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ। একটি নতুন শক্তিশালী ভারত গড়ে তুলতে আমরা সদা সচেষ্ট। এজন্য আমরা অর্থনীতি, পরিবেশ ও প্রাণীকুলের মধ্যে ভারসাম্য আনতে চেষ্টা করে যাচ্ছি।’

প্রধানমন্ত্রীর ভাষণের সময় মঞ্চে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উপস্থিত ছিলেন। গোরখপুরে তার নিজের একটি বড় গরুর খামার রয়েছে। উত্তরপ্রদেশ সরকার এরই মধ্যে গরুভক্তির চর্চায় তরুণ সমাজকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে গরু দত্তক দেয়ার স্কিম চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

সরকারের এই স্কিমের আওতায় যে কেউ তিন লাখ রুপির বিনিময়ে সারাজীবনের জন্য একটি গরু দত্তক নিতে পারবে। অপেক্ষাকৃত অসচ্ছলদের জন্যও দত্তক নেওয়ার সুযোগ রয়েছে এই স্কিমে।

সেক্ষেত্রে, ২১ হাজার রুপি খরচায় এক বছরের জন্য এবং দেড় হাজার রুপিতে ১৫ দিনের জন্য গরু দত্তক নিতে পারবে যে কোন ব্যক্তি।
মধ্যপ্রদেশ পশুপালন অধিদপ্তর এ উদ্যোগকে সামনে রেখে পুরো রাজ্যে এক হাজার গাইশালা (যেখানে গরু রাখা হবে) নির্মাণের জন্য চাঁদা তোলা শুরু করেছে। এইসব গাইশালা থেকে নাগরিকরা চাইলে গরু দত্তক ছাড়াও গোবর এবং মূত্রও কিনে নিয়ে যেতে পারবেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa