
সোমবার (১২ আগস্ট) সকালে সদর উপজেলার দুধখালি ইউনিয়নের বড়কান্দি এ ঘটনা ঘটে।
মৌমিতা আক্তার ওই এলাকার আনোয়ার বেপারীর মেয়ে। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, সকালে বাড়ির লোকজন উঠানে গরু জবাই করার সময় কয়েকজন শিশু দাঁড়িয়ে তা দেখছিলো। এক পর্যায়ে গরু নাড়াচাড়া করলে কসাইয়ের হাতে থাকা চাপাতি ছুঁটে গিয়ে মৌমিতার পেটে ঢুকে যায়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শশাঙ্ক ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



