Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাইবান্ধা শহর রক্ষা বাঁধে ১০ ফুট ধ.স, আ ত ঙ্কি ত শহরবাসী
বিভাগীয় সংবাদ

গাইবান্ধা শহর রক্ষা বাঁধে ১০ ফুট ধ.স, আ ত ঙ্কি ত শহরবাসী

By Saumya SarakarJuly 10, 20242 Mins Read

গাইবান্ধা শহর রক্ষা বাঁধে ১০ ফুট ধ.স, আ ত ঙ্কি ত শহরবাসী

Advertisement
জুমবাংলা ডেস্ক : হুমকির মুখে পড়েছে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের প্রায় দুই কিলোমিটার অংশ। বৃষ্টিতে বাঁধের প্রায় ৩০টি পয়েন্টে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ধসে গেছে বাঁধের গোড়াসহ ৮ থেকে ১০ ফুট পর্যন্ত। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন শহরবাসী।

বুধবার (১০ জুলাই) পানি কমে বিপদসীমার ১৪ কিলোমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ঘাঘট নদীর পানি। তবে গত এক সপ্তাহে টানা বৃষ্টি ও উজানের ঢলে শহরের নতুন ব্রিজ থেকে পূর্ব কোমরনই কুঠিপাড়া, ডেভিট কোম্পানি পাড়া, বাইরবন এলাকার শহর রক্ষা বাঁধের প্রায় ৩০টি জায়গায় ছোট-বড় গর্ত ও মাটি ধসে বড় বড় খাদের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ধসে গেছে বাঁধের গোড়াসহ ৮ থেকে ১০ ফুট পর্যন্ত। এতে বাঁধের ওই সব অংশ হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বাঁধের এসব অংশ ভেঙে ভেসে যেতে পারে বসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমিসহ গাইবান্ধা জেলা শহর।

স্থানীয়দের অভিযোগ, বর্ষা শুরুর পর থেকে একাধিকবার যোগাযোগ করেও এসব অংশ মেরামতের কোনো উদ্দ্যোগ নিচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। প্রতি বছর বর্ষা এলেই তড়িঘড়ি করে করা হয় মেরামত। পানি বাড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা।

ঘাঘট নদীপাড়ের বাসিন্দা জুয়েল মিয়া জানান, প্রতি বছর বর্ষা এলেই বাঁধের এমন দশা হয়। শুকনো মৌসুমে এসব মেরামত করা হলে এখন এ অবস্থা হতো না।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, দ্রুত বাঁধ সংস্কার করা না হলে যে কোনো মুহূর্ত্বে বাঁধ ধসে শহর প্লাবিত হতে পারে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মো. হাফিজুল হক জানান, বৃষ্টির কারণে বাঁধে সৃষ্টি হওয়া গর্তের মেরামতে কাজ চলছে। বাঁধে আরও কোনো সমস্যা আছে কিনা তা দেখার জন্য মনিটরিং টিম গঠন করা হয়েছে।

ঘাঘট নদীর গাইবান্ধা শহর রক্ষা বাঁধের দুই কিলোমিটার এলাকার প্রায় ৩০টি পয়েন্ট ধসে এসব গর্তের সৃষ্টি হয়েছে। গেল ২০১৯ সালের বন্যায় শহর রক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয় জেলা শহর।

আকাশে নয়! মোস্তফার তৈরি ‘বিমান’ চলে পানিতে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026
স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

June 26, 2026
ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

June 26, 2026

Latest News

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa