Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রাম গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

গাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

By Shamim Rezaজুন 16, 20262 Mins Read

সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে হাজিরা এখন থেকে নিশ্চিত করতে হচ্ছে। সেই নির্দেশনা মানতে গিয়ে নেটওয়ার্ক বিড়ম্বনায় পড়েন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের। পাহাড়ের ওপর একটি আম গাছে উঠে জীবনের ঝুঁকি নিয়ে অনলাইনে হাজিরা পাঠান তিনি। এ সংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

Tree

Advertisement

পঞ্চাশোর্ধ শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সোমবার (১৫ জুন) থেকে অনলাইনে শিক্ষক হাজিরা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আমার স্কুলটি পাহাড় থেকে প্রায় ৩০০-৪০০ ফুট নিচে অবস্থিত। সকালে স্কুলে এসে হাজিরা খাতার ছবি তুলে পাঠানোর জন্য প্রথমে ছাদে উঠি। সেখানে নেট ছিল না। এরপর ৩০০-৪০০ ফুট পাহাড়ের চূড়ায় উঠলেও নেট পাচ্ছিলাম না। অবশেষে আম গাছের ডালে উঠার পর নেট পাই। সেখান থেকে অনেক কষ্টে টিও (উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের) স্যারের হোয়াটসঅ্যাপে হাজিরা খাতার ছবিটা পাঠাই।”

বাঘাইছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্চয়ন চাকমা জানান, “উপজেলায় ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৮৮টি স্কুলের অনলাইন হাজিরা পেয়েছি। ২৮টি স্কুলের ৮৩ জন শিক্ষকের অনলাইন হাজিরা পাইনি।”

যে হাজিরা পেয়েছেন তা যথাসময়ে পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেখানে ফোর জি নেট রয়েছে সেগুলো অনলাইনে পেয়েছি আর যেখানে ফোর জি নেট নেই সেই স্কুলগুলো মোবাইলে ম্যাসেজ করে দিয়েছে।”

অনলাইন হাজিরা নিয়ে জেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি নজির আহমদ তালুকদার বলেন, “অনলাইনে শিক্ষক হাজিরার বিষয়টা অবশ্যই সরকারের ইতিবাচক সিদ্ধান্ত। আমরা সরকারের যেকোনও সিদ্ধান্তকে সম্মান করি। অনলাইন হাজিরা সমতলের শিক্ষকরা যত সহজে পারবেন, পাহাড়ে তা অনেক কঠিন ব্যাপার। কারণ রাঙামাটি জেলার এমন অনেক জায়গা আছে, যেখানে এখনো মোবাইল নেটওয়ার্কতো দূরের, বিদ্যুৎও পৌঁছায়নি। প্রত্যন্ত অঞ্চলের কথা বাদ দিলাম, রাঙামাটি সদরের অনেক জায়গায়ও এখনো ঠিকমত নেট পাওয়া যায় না। তাই পাহাড়ের বিষয়টি বিশেষ বিবেচনার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।”

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) কফিল উদ্দিনের জানান, আপাতত নির্দেশনা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তথ্য কালেক্ট করা। যেগুলো নেটওয়ার্কের আওতায় আছে সেগুলোর তথ্য দিচ্ছি। যেগুলো মোবাইল এসএমএসে সম্ভব সেগুলো কালেক্ট করছি। বাকিগুলোর তালিকা পাঠাব ঢাকায়। সেখানকার নির্দেশনার আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি বলেন, “জেলার ৭০৮টি স্কুলের মধ্যে প্রথমদিন (সোমবার) ৫৩৮টি স্কুলের শিক্ষক হাজিরা পাওয়া গেছে। বাকি ১৭০টি স্কুল মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় শিক্ষক হাজিরা পাওয়া যায়নি।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অনলাইনে হাজিরা
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

জুন 16, 2026
Bbaria

দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

জুন 16, 2026
৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

জুন 16, 2026
Latest News
নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

Bbaria

দাম্পত্য কলহের সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতা নিহত

৭ বছরের শিশু

ভুট্টাক্ষেতের মাটি খুঁড়ে মিলল ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

ঝিনাইদহ

জামিনে মুক্তি পেয়ে গভীর রাতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননী

ইটভাটা

চাঁদপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৭৫ জাতের আম বাগান

চর দখল

মেঘনা উপজেলা-তে চর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩০

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa