Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গাজায় আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দেয়া নিয়ে নেতানিয়াহু যা বললেন বাইডেনকে
আন্তর্জাতিক

গাজায় আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দেয়া নিয়ে নেতানিয়াহু যা বললেন বাইডেনকে

By Shamim RezaMay 17, 20212 Mins Read

গাজায় আল-জাজিরার কার্যালয় গুঁড়িয়ে দেয়া নিয়ে নেতানিয়াহু যা বললেন বাইডেনকে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : হুমকির এক ঘণ্টার মধ্যেই দখলদার ইসরায়েলি বাহিনী শনিবার গাজায় অবস্থিত আল-জাজিরার কার্যালয় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ভবনটি উড়িয়ে দেওয়ার পর হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি টুইটারে এ ঘটনার প্রতিক্রিয়ায় জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সর্বজনীন দায়িত্বের মধ্যে পড়ে।

হোয়াইট হাউজের এমন প্রতিক্রিয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। ক্ষয়ক্ষতি এড়াতে এসব করছে ইসরাইল বলে বাইডেনকে জানান নেতানিয়াহু। বাইডেনকে ইসরাইলের প্রধানমন্ত্রী আরও বলেন, গাজা টাওয়ারে সংবাদমাধ্যম কার্যালয়ে হামলা চালানোর আগে সরিয়ে নেয়ার সময় দেওয়া হয়েছে নিরীহ মানুষদের। গাজায় হামাস ও অন্যান্য গোষ্ঠীর সঙ্গে জড়িত নয় এমন মানুষদের ক্ষতি করছে না ইসরাইলি বাহিনী। নেতানিয়াহু এসময় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত হামলা সমর্থন দেওয়ার জন্য বাইডেনকে ধন্যবাদ জানান।

এদিকে ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার গাজায় অবস্থিত কার্যালয় গুঁড়িয়ে যাওয়ার পর সংবাদমাধ্যমটি বলেছে, তারা চুপ করে থাকবে না। আল জাজিরার জেরুজালেম ব্যুরোর প্রধান ওয়ালিদ আল-ওমারি বলেছেন, ‘এটা স্পষ্ট যে যারা যুদ্ধ করছে তারা গাজায় শুধু ধ্বংস আর মৃত্যুই বাড়িয়ে চলছে না, তারা গণমাধ্যমগুলোকেও চুপ করিয়ে দিতে চায় যারা এগুলো প্রত্যক্ষ করছে, তথ্য সংগ্রহ করছে ও সত্যের প্রতিবেদন করছে যে গাজায় ঠিক কী ঘটছে। কিন্তু এটি অসম্ভব। আমরা চুপ করে থাকব না।’ ১৩ তলা বিশিষ্ট জালা টাওয়ার ভেঙে পড়ার পর এ কথাগুলো সরাসরি সম্প্রচারে বলেন ওয়ালিদ।

তিনি আরও বলেন, ‘ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় যেসব অপরাধ নিয়মিত করে চলছে এটি তারই অংশ।’

আল জাজিরা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে ইসরায়েলি বোমার আঘাতে ভবনটি মাটিতে ভেঙে পড়ছে। এর ফলে ছাতার মতো করে প্রচুর ধুলো আর ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

জালা টাওয়ারের মালিক জাওয়াদ মেহদি বলেন, একজন ইসরায়েলি গোয়েন্দা তাকে সতর্ক করে দিয়েছিলেন যে ভবনটি খালি করতে তার মাত্র এক ঘণ্টা সময় রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa