
এ সময় তিনি বলেন, গাজায় হামাসের বিরুদ্ধে চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, তাদেরকে হয় দখল করতে হবে, এই সম্ভাবনা সবসময় রয়েছে। অথবা তাদের বাধা দিতে হবে। এই মুহূর্তে আমরা তাদেরকে শক্তি প্রয়োগের মাধ্যমে বাধা সৃষ্টি করছি। কিন্তু আমি কোনও কিছুরই সম্ভাবনা বাদ দিচ্ছি না।
নেতানিয়াহু দাবি করেন, ১০ মে যে সংঘর্ষ শুরু হয়েছে তা আমি চায়নি। নেতানিয়াহু বলেন, হামাস যখন দেখল নির্বাচন হচ্ছে না, তখন তারা দাঙ্গা ও সহিংসতা ছড়ায় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ইসরায়েলের উচ্ছেদ অভিযানে ফিলিস্তিনিদের বিক্ষোভের জন্যও হামাসকে দায়ী করেছেন নেতানিয়াহু।
এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার দশমতম দিনে এখন পর্যন্ত অন্তত ২১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে প্রায় ১০০ জন নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন প্রায় দেড় হাজার ফিলিস্তিনি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



