জুমবাংলা ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে গজারি বনের গভীর থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম নাসিম।

গাজীপুরের গভীর বনে মিললো অজ্ঞাত যুবকের মরদেহ

Advertisement

এর আগে বেলা ১১টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবছুট এলাকার গজারি বনের গভীর থেকে ওই অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে, নিহত যুবক কোন প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তার সঙ্গে বেশ কয়েকটি তালার চাবি রয়েছে। তবে তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। ধারালো অস্ত্রের পাশাপাশি ভোঁতা কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে। তার মাথা ও কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের পাশে রয়েছে রক্তের ছাপ।

স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে গ্রামের কয়েকজন কৃষক জমিতে ধান রোপণ করতে যাচ্ছিলেন। পথে গজারি বনের গভীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।

গোসিঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন বলেন, যেখানে মরদেহ পাওয়া গেছে, সেই জায়গাটি বেশ নির্জন। রোববার সকালে স্থানীয় কৃষকেরা ধানখেতে কাজ করতে গেলে সেখানে মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানার পুলিশকে অবহিত করি। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহশ উদ্ধার করেছ।

কালিয়াকৈর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

কালীগঞ্জে বেলাই বিলের মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google