নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে দ্রুত গতির ডাম্প ট্রাকের ধাক্কায় নূরুল ইসলাম (৫৫) নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। রোবাবর (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী বাজারের বরামা চৌরাস্তা এলাকায় মারা যান তিনি। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল মামুন এ তথ্য জানান

গাজীপুরের সড়কে ঝরল কারখানা শ্রমিকের প্রাণ

Advertisement

মারা যাওয়া নূরুল ইসলাম একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকার মেঘনা গ্রুপের একটি কারখানার শ্রমিক ছিলেন।

বরামা গ্রামের বাসিন্দা মুরাদ হোসেন বলেন, নূরুল ইসলাম সকালে বাইসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন। বরামা চৌরাস্তায় পৌঁছালে দ্রুতগতির একটি ডাম্পট্রাক তাকে ধাক্কা দেয়। তিনি বাইসাইকেল থেকে দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক নূরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা বলেন, নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।

এসআই সোহেল আল মামুন বলেন, ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

গাজীপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা মুরছালিন গ্রেপ্তার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google