Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হলেন কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন।শনিবার (০২ জানুয়ারী) সকালে জাতীয় সমাজসেবা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জেলার নাট মন্দিরে এক অনুষ্ঠানে তাকে জেলার শ্রেষ্ঠ সমাজসেবা কর্মকর্তা হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

গাজীপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক এস.এম আনোয়ারুল কবির, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম।

এর আগে ‘ক্ষুদা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে সেবা ও সুযোগ প্রান্তজনে’ প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

সব শেষে জেলার সমাসেবায় বিশেষ অবদান রাখায় মোট ১৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google