নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভাজক থেকে আবু বক্কর (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

গাজীপুরের সড়ক বিভাজকের মাঝ মিলল যুবকের মরদেহ!

Advertisement

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিসয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। এর আগে একইদিন সকাল সকাল ৬টার দিকে বিভাজকের ওপরে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

নিহত আবু বক্কর (২৫) ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গরজা গ্রামের আব্দুল জলিলের সন্তান।

ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে।

নিহতের ভাই আ. হালিম জানান, তারা দুই ভাই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকার ফুটওভার ব্রিজে থেকে আশপাশের এলাকায় বোতল সংগ্রহ করতো। তার ছোট ভাই আবু বক্কর মানসিক রোগী ও মাদকাসক্ত ছিলেন।

আ. হালিম বলেন, সোমবার রাত ৮টার দিকে খাবার খেয়ে আবু বক্কর বোতল টোকানোর কথা বলে বেরিয়ে যান। আর আমি ভাইয়ের জন্য ফুটওভার ব্রিজের ওপর বসে অপেক্ষা করি। রাত অনেক হয়ে গেলেও আবু বক্কর ফিরে না এলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকি। মঙ্গলবার ভোরে সড়ক বিভাজকের ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেই।

 

গাজীপুরে বাসচাপায় নারী নিহত, খবরে তিন বাসে আগুন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google