Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে অজ্ঞান পার্টির পাঁচ সদস্য ইজিবাইকসহ আটক
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে অজ্ঞান পার্টির পাঁচ সদস্য ইজিবাইকসহ আটক

By rskaligonjnewsMay 12, 2020Updated:May 12, 20201 Min Read

গাজীপুরে অজ্ঞান পার্টির পাঁচ সদস্য ইজিবাইকসহ আটক

Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকা থেকে চোরাই ইজিবাইকসহ অজ্ঞান পার্টির পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। মেট্রোপলিটন সদর থানার টহল পুলিশ রোববার রাতে এক নারীসহ ওই পাঁচজনকে আটক করে।

আটকরা হলেন, রাজশাহী তানোরের আব্দুলের ছেলে মো. আলী হোসেন ওরফে আনোয়ার, ময়মনসিংহের ত্রিশালের কুদ্দুসের ছেলে মো. নাঈম, পঞ্চগড়ের বোদার মো. ফয়জুল হকের ছেলে মো. রনি হাসান, সিরাজগঞ্জের শাহাজাদপুরের মো. মনিরুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন ও টাঙ্গাইলের কালিহাতির মো. লতিফের মেয়ে মোসা. চাঁদনি আক্তার বৃষ্টি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মুহাম্মদ আলমগীর ভূঁইয়া জানান, রোববার আটকরা পরিকল্পিতভাবে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা থেকে যাত্রীবেশে রাকিব সরদারের ব্যাটারিচালিত ইজিবাইকে ভাড়ায় উঠে। তারা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে একপর্যায়ে চালককে রাজেন্দ্রপুর যেতে বলে। পথে ন্যাশনাল পার্ক সংলগ্ন পবন গেটের সামনে পৌঁছালে তারা চালক রাকিবকে ঘুমের ওষুধ মিশ্রিত জুস খাইয়ে অজ্ঞান করে।

পরে চালক রাকিবকে যাত্রীর আসনে বসিয়ে আটকদের একজন নাঈম চালাতে থাকে। তারা ইজিবাইকটি নিয়ে রাজেন্দ্রপুর  চৌরাস্তায় পৌঁছালে সেখানকার টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় ইজিবাইকসহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন। আটকরা প্রত্যেকেই গাজীপুর নগরীর কোনাবাড়ি থানার বিভিন্ন এলাকার ভিন্ন ভিন্ন বাড়ির ভাড়াটিয়া।

ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে আটকরা জানায় ইজিবাইকটি নিয়ে ঘোরাঘুরির একপর্যায়ে তাদের সুবিধাজনক স্থানে চালক রাকিব সরদারকে অজ্ঞান অবস্থায় ফেলে দিয়ে বাইকটি নিয়ে চলে যাওয়াই ছিল মূল পরিকল্পনা। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa