Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

By rskaligonjnewsJune 23, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঈদে বাবার বাড়ি যাওয়ার সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে সুবর্ণা আক্তার (৩৫) নামে গৃহবধূ মারা গেছেন।

শ্রীপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে নারীর মৃত্যু

Advertisement

রোববার (২৩ জুন) বিকালে বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার (২১ জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি-লিচুবাগান আঞ্চলিক সড়কের লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২২ জুন) দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের মেয়ে। তিন সন্তানের জননী সুবর্ণার স্বামীর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামে। তিনি ওই গ্রামের মো. শামীমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে নিহতের চাচা জাকির হোসেন জানান, ঈদে তিন সন্তান নিয়ে স্বামীর বাড়ি গফরগাঁও থেকে বাবার বাড়ি শ্রীপুরে বেড়াতে আসছিল সুবর্ণা আক্তার। শুক্রবার দুপুরে বাবার বাড়ির উদ্দেশে তিন বছর বয়সী মেয়ে মোছা: রাইসাকে কোলে বসিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে অটোরিকশায় ওঠেন। লিচুবাগান এলাকায় মোড় নিলে অটোরিকশা থেকে ছিটকে পড়েন সুবর্ণা ও তার কোলে থাকা মেয়ে রাইসা। এ সময় বিপরীতদিক থেকে আসা অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেলেও কোলে থাকা রাইসা অক্ষত ছিল। স্থানীয়রা আহত অবস্থায় সুবর্ণাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার সকালে তাঁকে রাজধানীর পান্থপথ এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ জুন) দিবাগত রাত ১২টার দিকে সুবর্ণার মৃত্যু হয়।

বানার নদের পাড় ভেঙে ধসে পড়েছে ৬ বাড়ি, শঙ্কায় আরও ২০ পরিবার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

June 26, 2026
Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

June 26, 2026
চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

June 26, 2026

Latest News

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa