Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি পালিত হয়েছে। ১১ মার্চ (শুক্রবার) সকালে র‌্যালী, আলোচনা সভা, কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

আনন্দ টিভি গাজীপুর জেলা (পূর্ব) প্রতিনিধি মো. খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মো. আব্দুস সালাম, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম আইয়ুব, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, সাংবাদিক আল-আমিন দেওয়ান, আহাম্মদ আলী, ওমর আলী মোল্লা প্রমুখ।

এ সময় কালীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তিতে ৪ পাউন্ডের একটি কেক কেটা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে আলোচনা ও কেক কাটা হয়। পুরো  অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক যুগান্তর কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google