Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে ৯ বছর আগের বিস্ফোরক আইনে করা একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

গাজীপুরে আরো এক মামলায় তারেক রহমান খালাস

এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় করা চারটি মামলা থেকে তিনি খালাস পেলেন। একই মামলায় তারেক রহমান ছাড়াও গাজীপুরের বিএনপি ও জামায়াতের ৬০ নেতাকর্মী খালাস পেয়েছেন।

সোমবার (২ ডিসেম্বর) গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার আরিক এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বাসে পেট্রোল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন জয়দেবপুর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

আসামিপক্ষের আইনজীবী ড. সহিদউজ্জামান মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাহিমার আর চাকরি করা হলো না

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google