Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে নতুন করে আরো ৫৮ জনের দেহে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ র্পযন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৪৬ জনে।

সোমবার (২৫ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ৯ জন, কাপাসিয়া উপজেলায় ১ জন এবং গাজীপুর সদর উপজেলায় ৪৩ জন রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত ৮৪৬ জনের মধ্যে গাজীপুর সদর উপজেলাতেই ৫০৫ জন।

এছাড়া কালীগঞ্জ উপজেলায় ১২০ জন, কাপাসিয়া উপজেলায় ৮৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৯৪ জন এবং শ্রীপুর উপজেলায় ৪১ জন আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২২ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। সর্বশেষ ২২৪ জনসহ মোট ৮ হাজার ২৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google