নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধর করার অভিযোগে নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার।

গাজীপুরে আ’লীগ প্রার্থীর সমর্থককে কারণ দর্শানোর নোটিশ

Advertisement

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মারধরের শিকার স্বতন্ত্র প্রার্থীর কর্মীর নাম নাঈম। তিনি কাপাসিয়া উপজেলার দাওড়া গ্রামের সিরাজুল মাস্টারের ছেলে। অভিযুক্ত চেয়ারম্যান এসএম আতাউজ্জামান বাবলু কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

এই আসনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। তার ফুফাতো ভাই শিল্পপতি আলম আহমেদ ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন।

ইউএনও মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, একটি ভিডিওতে দেখা গেছে, নৌকা প্রতীকের সমর্থক ইউপি চেয়ারম্যান এস এম আতাউজ্জামান বাবলু স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের কর্মী নাঈমকে থাপ্পড় ও হুমকি দিচ্ছেন। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি নেমেছে নির্বাচনী মাঠে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google