Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক অতিরিক্ত জেলা প্রশাসককে বদলী এবং অপর দুই সিনিয়র সহকারী সচিবকে গাজীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহেনুর আলমকে (পরিচিতি নং-১৬০৭৭) জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করে বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক পদে প্রেষণে বদলী করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত ২৩ ফেব্রুয়ারি এ বদলীর আদেশ জারী করেন। শাহেনুর আলম গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে ছিলেন।

এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান একইদিন স্বাক্ষরিত অপর দু’টি পৃথক আদেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন সরদার (পরিচিতি নং- ১৬৪০৯) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইলিয়াছ মেহেদীকে (পরিচিতি নং- ১৬৪৪৯৫) গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি পূর্বক পদায়নের আদেশ দেওয়া হয়েছে। ওই আদেশে বান্দরবন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক বদিউল আলমকে (পরিচিতি নং- ১৬১৬৪) চট্রগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি পূর্বক পদায়নের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের জন্য বলা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.