Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন

By rskaligonjnewsNovember 25, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় পারিবারিক কবরস্থান দখল করে একটি প্রতিষ্ঠানের ভবন নির্মাণের অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

গাজীপুরে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন

Advertisement

রোববার (২৪ নভেম্বর) তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকা নিমার্ণাধীন কারখানার সামনে দেড় শতাধিক নারী পুরুষ ও শিশু এ মানববন্ধনে অংশ নেন। এরআগে এঘটনায় তারা কালিয়াকৈর থানায় একটি অভিযোগও দিয়েছেন।

মানববন্ধনে তারা জানান, বিগত ৪০ বছরের ধরে এই জায়গাটি তাদের পারিবারিক একমাত্র কবরস্থান। এখন পর্যন্ত ৩০ জনকে দাফন করা হয়েছে। তবে কিছুদিন আগে নিউ ফ্যাশন নামে একটি কারখানার কয়েকজন কর্মকর্তা কবরস্থানটি দখল করেছে। তারা এটি ক্রয় করেছে এমন দাবি করে সেখানে ভবন নির্মাণ করছেন।

আমাদের পূর্ব পুরুষদের কবর ভেঙে এই স্থাপনা হতে দিবনা। ইতোমধ্যে মৌচাক সেনাবাহিনী ক্যাম্প, জেলা প্রশাসক ও কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। আমরা এটির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

মানববন্ধনে মাসুদ রানা নামে একজন ভুক্তভোগী বলেন, “আমাদের বাড়ির পাশে পারিবারিক কবরস্থান। এটি পিপলস সিরামিক নামে এক কারখানার ছিল, তখন তারা ১ শতাংশ জায়গা কবরস্থানের জন্য রেখে সেজাত সুয়েটারের কাছে বিক্রি করেন। তারা দীর্ঘদিন ধরে কবরস্থানে যায়গা রেখে কাজ চলমান রেখেছিল। এখন নিউ ফ্যাশন বলছে এটা কিনে নিয়েছে। তারপরই তারা কবর ভেঙে ভবন বানাচ্ছে। আমাদের দাবি, আবার লাশ দাফনের সুযোগ করে দেওয়াসহ বাবা-মার ও পরিবারের কবরস্থানটি অক্ষত রাখা হোক।”

ওই কারখানার এজিএম সৈয়দ জাফর বলেন, “আমরা জায়গাটি একটি কারখানা থেকে কিনেছি। সেখানে কবর ছিল এটাতো আমরা জানতাম না। তারা বলছে, ৩০টি করব রয়েছে কিন্তু এতো অল্প যায়গায় কিভাবে এতো করব থাকে। থাকলে সর্বোচ্চ ২-৩ টা থাকতে পারে।”

সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাক রিমান্ড শেষে কারাগারে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026
Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

July 12, 2026

Latest News

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

নদের দুটি বাঁধ

খোয়াই নদের দুটি বাঁধ ভেঙে হবিগঞ্জে অন্তত ২০ গ্রাম প্লাবিত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa