Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে নতুন করে আরও ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

নতুনদের নিয়ে এ পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮০ জনে।

রোববার (৩১ মে) গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, সর্বশেষ ৪০০ জনের নমুনা পরীক্ষা শেষে করোনাভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৬০ জন। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৫৩ জন, কালীগঞ্জ উপজেলায় ৪ জন, কাপাসিয়া উপজেলায় ২ জন এবং কালিয়াকৈর উপজেলায় একজন।

এছাড়া, জেলায় এ পর্যন্ত মোট ৯ হাজার ৪৫৬ জনের নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১১৮০ জনের। এরমধ্যে সর্বোচ্চ ৭৮২ জন আছেন গাজীপুর সদর উপজেলায়। এছাড়া জেলার কালীগঞ্জ উপজেলায় ১৩৩ জন, কাপাসিয়া উপজেলায় ৮৯ জন, কালিয়াকৈর উপজেলায় ১০৯ জন এবং শ্রীপুর উপজেলায় ৬৭ জন রয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google